সিলেটে সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

সিলেটে সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৬/০৩/২০২৪ ০৮:৫৭:১২ পূর্বাহ্ন

সিলেটে সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন

সিলেটে সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন। ছবি: মোবারক হোসেন পাপ্পু


সিলেট সেনানিবাসে সমরাস্ত্র প্রদর্শনী ২০২৪-এর উদ্বোধন হয়েছে।


মঙ্গলবার(২৬ মার্চ)প্রদর্শনীর উদ্বোধন করেন জেনারেল অফিসার কমান্ডিং, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী, ওএসপি (বার), এসজিপি, এনডিসি, পিএসসি, এমফিল।


সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সংলগ্ন মাঠে উক্ত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপনের অংশ হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।


এতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ব্যবহৃত অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জামাদিসমূহ জনসাধারণের প্রদর্শনের আয়োজন করা হয়।


এই সমরাস্ত্র প্রদর্শনী সশস্ত্র বাহিনীর সদস্যদের পাশাপাশি সর্বসাধারণের জন্য আগামী ৩০ মার্চ পর্যন্ত উন্মুক্ত থাকবে। সমরাষ্ত্রের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ও পাবর্ত্য চট্টগ্রামে শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর অবদানসহ দেশগঠন ও আর্তমানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনীর অবদানও বর্ণিত প্রদর্শনীতে উপস্থাপন করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট ও জালালাবাদ সেনানিবাসের উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, সিলেট অঞ্চলের বেসামরিক সরকারী কর্মকর্তাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার