সড়ক দুর্ঘটনায় জগন্নাথপুরের শিক্ষকের মৃত্যু
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় জগন্নাথপুরের শিক্ষকের মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৩/২০২৪ ১০:৪৭:০৫ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় জগন্নাথপুরের শিক্ষকের মৃত্যু

ফাইল ছবি


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা শিক্ষক মারা গেছেন।  আব্দুল ওয়াদুদ (৪৫) নামের ওই শিক্ষক উপজেলার চিলাউড়া দারুচ্ছুন্নাহ হাফিজিয়া আলিম মাদ্রাসার ইবতেদায়ি বিভাগের প্রধান।

সোমবার (২৫ মার্চ)  বিকেলে সিলেট থেকে অটোরিকশা যোগে বাড়ি ফেরার পথে সড়কের  কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন। পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ওই শিক্ষক পারিবারিক কাজ শেষ করে সিলেট থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে অটোরিকশা একটি গাড়ি কে সাইট দিতে গিয়ে সড়কের পাশে থাকা রেন্ট্রিগাছে আঘাত লাগে এতে ওই শিক্ষক মাথায় আঘাত পান। পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সোমবার সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন।

মাদ্রাসার অধ্যক্ষ তাজুল ইসলাম জানান, উপজেলার বাউধরন গ্রামের বাসিন্দা ওই শিক্ষক গত ২৫ বছর ধরে মাদ্রাসায় শিক্ষকতা করে আসছেন। তিনি স্ত্রী এক মেয়ে, চার ছেলে রেখে গেছেন।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার