ছবি : নিজস্ব
জরুরি ভিত্তিতে সিলেটের বহুল প্রচারিত ‘দৈনিক জৈন্তাবার্তা’ পত্রিকায় সংবাদ প্রতিনিধি (সংবাদকর্মী) নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। দৈনিক জৈন্তাবার্তা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় দৈনিক জৈন্তাবার্তা পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ।
ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস ও দেশের যেকোনো জাতীয় বা স্থানীয় পত্রিকায় দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
কর্মস্থলঃ
১/ সিলেট সদর (দুইজন ), বিয়ানীবাজার, দক্ষিণ সুরমা
২/ সুনামগঞ্জ জেলা , ধর্মপাশা, মধ্যনগর, বিশ্বম্ভরপুর, ছাতক।
৩/ মৌলভীবাজার জেলা, জুড়ি, শ্রীমঙ্গল, রাজনগর, কলাউড়া।
৪/ হবিগঞ্জ জেলা প্রতিনিধি
যোগ্যতাঃ আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে অথবা চলমান প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে সাংবাদিকতা বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ডিজিটাল কন্টেন্ট তৈরির অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও বিজ্ঞপ্তি অনুসারে নিউজ স্ক্রিপ্ট রাইটিংয়ে পারদর্শী থাকতে হবে।
নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করার নিয়মঃ ছবিসহ সিভি / জীবন বৃত্তান্ত পাঠাতে হবে। সিভি এর সাথে Attachment হিসাবে আপনার সদ্য তোলা ছবি, ন্যাশনাল আইডি কার্ড (স্মার্ট আইডি কার্ড) দিতে হবে। যে এলাকায় আপনি অবস্থান করবেন সেই এলাকার জন্য আবেদন করবেন। আগ্রহীরা নিজ স্বাক্ষরে আবেদনপত্র নিম্ন ঠিকানা/ হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো।
যোগাযোগঃ হোয়াটসঅ্যাপ -
মোবাইল: ০১৭০৯-৩৩৯৯৪৭ মনোয়ার চৌধুরী, ডেস্ক ইনচার্জ ( অনলাইন )
মোবাইল: ০১৮৩০-৯০২০৬৭ জুনেদ আহমেদ, ডেস্ক ইনচার্জ ( অনলাইন )
এম সি




