বিশ্বনাথে এসএনবি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

বিশ্বনাথে এসএনবি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৩/২০২৪ ১০:৩৫:৩৭ পূর্বাহ্ন

বিশ্বনাথে এসএনবি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল

ছবি : নিজস্ব


সিলেটের বিশ্বনাথ উপজেলায় এসএনবি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ (বুধবার) বিশ্বনাথ পৌর শহরের অভিজাত ভেন্যু সেন্ট্রাল পার্টি সেন্টারে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় যুক্তরাজ্য প্রবাসী ও এসএনবির উপদেষ্টা রুহেল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক বশির আহমদ, বর্তমান শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, সাংবাদিক বদরুল ইসলাম মহসিন, দৈনিক জৈন্তাবার্তা প্রতিনিধি সাংবাদিক মো. সায়েস্তা মিয়া, অনলাইন সংবাদকর্মী অজিদ বাবু, বিওন টিভি ইউকে প্রতিনিধি মোঃ আব্দুল কাইয়ুম, ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়জুল ইসলাম জয়, পুরানবাজার বনিক কল্যান সমিতির সাধারণ সম্পাদক জয়নাল মিয়া, উপজেলা ফুটবল এসোসিয়েশনের নেতা রাসেল আহমদ, ফখরুল ইসলাম সহ এসএনবি'র সকল সিনিয়র মেম্বার, সংশ্লিস্ট কর্মকর্তারা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিকেল থেকে এসএনবি পরিবারের পরিচালক, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি একেএম তুহেম দাঁড়িয়ে থেকে অতিথিদের অভ্যর্থনা জানান। সহস্রাধিক অতিথিদের মিলন মেলায় কানায় কানায় ভরে উঠে ভ্যানু সেন্টার।

এসময় উপস্থিত বক্তারা বলেন, সকলের আন্তরিক সহযোগিতা পেলে এভাবেই এসএনবি বিশ্বনাথের সামাজিক নানা কর্মসূচিগুলো পালন করে যেতে পারবে।

ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে  বিশেষ মোনাজাত করেন ক্বারী মাওলানা দেলোয়ার হোসেন। যুক্তরাজ্য প্রবাসী ও এসএনবি'র উপদেষ্টা রুহেল মিয়া কে এসময় সম্মাননা স্মারক প্রদান করেন এসএনবি'র নেতৃবৃন্দ।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার