কর্মী সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আবুল হোসেন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

কর্মী সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আবুল হোসেন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৭/০৩/২০২৪ ১০:৪১:৪৬ পূর্বাহ্ন

কর্মী সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আবুল হোসেন

ছবি : নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার নবগঠিত ১৩নং বিছনাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে শতাধিক ভোটার ও কর্মী সমর্থক নিয়ে উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২নং ওয়ার্ড সদস্য পদ-প্রার্থী মোঃ আবুল হোসেন। বুধবার ( ২৭ মার্চ ) দুপুর ২টায় মনোনয়নপত্র জমা দেন তিনি।

সদস্য পদ-প্রার্থী আবুল হোসেন বলেন, গোয়াইনঘাট উপজেলার নবগঠিত জনগুরুত্বপূর্ণ এই ইউনিয়নের সেবক হয়ে জনকল্যাণে কাজ করতে চাই। জন কল্যানে কাজ করতে হলে জনগণের কাছে যেতে হবে। আর জনগণের কাছে যাওয়ার মাধ্যমে হল নির্বাচন। তাই আমি দুই নং ওয়ার্ডের সদস্য পদ-প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমার ওয়ার্ডের জনগণের ভোটে আমি নির্বাচিত হলে তাদের সকলের মতামতের ভিত্তিতে এই ওয়ার্ডকে একটি নান্দনিক ওয়ার্ডে রূপান্তরিত করব ইনশাল্লাহ।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত চেয়ারম্যান পদে চারজন,সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে বেশ কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। আগামীকাল মনোনয়নপত্র কিনা ও জমা দেওয়ার শেষ তারিখ। কোন পদে কয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন আগামীকাল চুড়ান্ত হিসাব পাওয়া যাবে।

উল্লেখ্য ১৩নং বিছনাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে এমন একটি তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ মার্চ বৃহস্পতিবার, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১ এপ্রিল, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২ এপ্রিল, আপিল নিষ্পত্তি ৫ থেকে ৭ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৯ এপ্রিল, ভোট গ্রহণের তারিখ ২৮ এপ্রিল।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার