হবিগঞ্জে শিক্ষাবৃত্তি প্রদান
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

হবিগঞ্জে শিক্ষাবৃত্তি প্রদান

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৩/২০২৪ ১১:৪৫:৩১ পূর্বাহ্ন

হবিগঞ্জে শিক্ষাবৃত্তি প্রদান

ছবি : নিজস্ব


হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন UK এর উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার ( ২৭ মার্চ) বিকালে বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক ফখরুদ্দিন খান পারভেজ এর সঞ্চালনা ও বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ ছগীর এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ ইলিয়াছ বখত চৌধুরী জালাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ফখরুজ্জামান, বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল মজিদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ কামরুজ্জামান কবির, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রদীপ কুমার রায়, উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক ফখরুদ্দিন খান পারভেজ, শরীরচর্চা শিক্ষক সঞ্জীব পাল প্রমুখ।

এসময় বক্তৃতারা তাদের বক্তব্যে বৃন্দাবন সরকারি কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন UK এর সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এসোসিয়েশনের সকল কর্মকান্ডে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।এসময় ১৩ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।



এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার