প্রতিকী ছবি
সিলেট নগরীর শেখঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের মতিন মিয়ার বাড়ির ২য় তলার একটি রুমে থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার সময় লাশটি উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।
মারা যাওয়া যুবকের নাম লক্ষণ সূত্রধর। তারা বয়স ২৪ বছর। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ থারার দিগম্বর ব্রাহ্মণ গ্রামের মৃত নিরঞ্জন সূত্রধরের ছেলে।
জানা যায়, বুধবার সন্ধ্যায় দিপু নামের একজন ভাড়াটিয়া লক্ষণের রুমের দরজার ভিতর থেকে লাগানো দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশের উপস্থিতিতে দরজা ভেঙ্গে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গামছা বাধা অবস্থায় লাশটি উদ্ধার করে। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
জৈন্তাবার্তা/জেএ




