সুনামগঞ্জে বন্যার আশঙ্কা, কৃষকদের মধ্যে দুশিন্তা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

অধিকাংশ বাঁধই হয়নি টেকসই

সুনামগঞ্জে বন্যার আশঙ্কা, কৃষকদের মধ্যে দুশিন্তা

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৩/২০২৪ ০৫:১৩:০৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বন্যার আশঙ্কা, কৃষকদের মধ্যে দুশিন্তা

ফাইল ছবি


সুনামগঞ্জে অতিবৃষ্টি ও আগাম বন্যা শঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ভারতের মেঘালয়ে অতিবৃষ্টি হলে তলিয়ে যেতে পারে হাওরের বোরো ফসলের খেত। টেকসই বাঁধ না থাকায় ফসলের ক্ষতি নিয়ে দুশিন্তায় রয়েছেন কৃষকরা। তবে ফসলরক্ষায় বাঁধে জরুরি মেরামতের জন্য প্রস্তুত পানি উন্নয়ন বোর্ড।

২০১৭ সালের মার্চের ২৮ তারিখ ভারতের মেঘালয়ে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জের হাওরাঞ্চলের ফসলরক্ষা বাঁধ পুরোপুরি ভেঙে তলিয়ে যায় ফসল। এ ছাড়া ২০২২ সালে আগাম বন্যায় ফসলের আংশিক ক্ষতি হয়।

চলতি মাসের শেষের দিকে অধিক বৃষ্টি হওয়ার আশঙ্কা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে বন্যায় বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাওয়ার আতঙ্কে রয়েছেন কৃষকেরা। তারা বলছেন, অতিবৃষ্টি হলে বন্যার শঙ্কা তো রয়েছে। বন্যা হলে তলিয়ে যায় ফসলের মাঠ।

৭৩৪টির মধ্যে অধিকাংশ বাঁধই টেকসই হয়নি বলে অভিযোগ করেছেন কৃষকেরা। তাঁরা বলছেন, বাঁধ টেকসই হয় না। তবে টেকসই বাঁধ নির্মাণ হলে সঠিকসময়ে ফসল তোলা যায়, নিরাপদে বাস করা যায়।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, মাসের শেষের দিকে ভারী বৃষ্টি হলেও পানি উন্নয়ন বোর্ড বলছে ভারতের মেঘালয়ে বৃষ্টি কম হলে বন্যার শঙ্কা নেই। তবে সার্বিক বিবেচনায় বাঁধগুলো জরুরি মেরামতের প্রস্তুতি আছে।

এ প্রসঙ্গে সুনামগঞ্জ জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী বলেন, বন্যার আগাম প্রস্তুতি হিসেবে আমরা পানি প্রবেশের জায়গাগুলোতে কিছু বাড়তি বস্তা ও বাঁশ দিয়ে রেখেছি। জরুরি সময়ে যেন এগুলো ফসল রক্ষায় কাজে আসে তাই এ ব্যবস্থা।

জেলায় চলতি বছর ২ লাখ ২৩ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার