নগরীতে পাঁচ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

নগরীতে পাঁচ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৮/০৩/২০২৪ ০৫:২৭:৪৭ পূর্বাহ্ন

নগরীতে পাঁচ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক

নগরীতে পাঁচ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক।


সিলেট নগরীর থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে মহাজনপট্টির সিরাজ মিয়ার কলোনীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, চোরাচালানীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে মহাজনপট্টির সিরাজ মিয়ার কলোনীতে অভিযান চালিয়ে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পারুয়া, লামাপাড়া এলাকার মৃত আব্দুর রহিমের পুত্র মোঃ কাউসার আহমদ (৩২) ও একই উপজেলার পাড়ুয়া বদিকোনা এলাকার আব্দুল হামিদের পুত্র নিজাম উদ্দিন (৪২)কে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছে থেকে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১ লক্ষ ১৫ হাজার টাকা ও ৩টি মোবাইল সেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ সিলেটের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছে।তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার