বিশ্বনাথে ভারতীয় চিনিসহ ৫ চোরাকারবারি আটক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

বিশ্বনাথে ভারতীয় চিনিসহ ৫ চোরাকারবারি আটক

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৩/২০২৪ ০৭:০৮:৪৯ পূর্বাহ্ন

বিশ্বনাথে ভারতীয় চিনিসহ ৫ চোরাকারবারি আটক

ছবি : নিজস্ব


সিলেটের বিশ্বনাথ উপজেলায় ভারতীয় প্রায় ৬ হাজার কেজি চিনি ও একটি ট্রাকসহ  পাঁচ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে  বিশ্বনাথ পৌর শহরে জানাইয়া গেইট সংলগ্ন রাস্তা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- সুনামগঞ্জ জেলার  বিশ্বম্ভরপুর উপজেলার মাঝাইর গ্রামের রমজান আলীর ছেলে জিয়াউর রহমান (৩৫), তাহিরপুর থানার বাদাঘাট সোহালা গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে আসাদুর রহমান (২৮), একই গ্রামের সেলিম রেজার ছেলে ফাহিম রেজা (২৫), মো. রইছ মিয়ার ছেলে এস এম তুষার আহমদ রাজ (২৪), জামালগঞ্জ থানার শরীফপুর গ্রামের আব্দুল হেকিমের ছেলে নবী হোসেন (৩৫)।

পুলিশ সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৬টায় জানাইয়া গেইট সংলগ্ন রাস্তায় তল্লাশি চৌকি বসায় পুলিশ।এ সময় বিশ্বনাথ পৌর শহরে প্রবেশকালে যশোর-ট-১১-৫২৩৬ নম্বরের একটি ট্রাক তল্লাশি করে ভারতীয় অবৈধ চিনি পাওয়া যায়। তখন গাড়িসহ চিনি জব্দ করে পাঁচ চোরাকারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চোরাকারবারি সিন্ডিকেট চোরাইপথে ভারতীয় চিনি সহ বিভিন্ন বিদেশি পণ্য শুল্ক ফাঁকি দিয়ে দেশে এনে নিজ হেফাজতে রেখে বিক্রয় করে আসছে। মাঝেমধ্যে কিছু পণ্য ধরা পড়লেও অদৃশ্য কারণে সিংহভাগই রয়ে যায় ধরা ছোঁয়ার বাইরে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন চার্জ রমা প্রসাদ চক্রবর্তী বলেন, ১২০ বস্তা (প্রায় ৬ হাজার কেজি) চিনিসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হচ্ছে।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক