ব্রিটেনে অভিবাসীদের পৌঁছানোর নতুন রেকর্ড
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

ব্রিটেনে অভিবাসীদের পৌঁছানোর নতুন রেকর্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৩/২০২৪ ০৭:২১:২৩ পূর্বাহ্ন

ব্রিটেনে অভিবাসীদের পৌঁছানোর নতুন রেকর্ড

ছবি: সংগৃহীত


উন্নত জীবনের আশায় ছোট ছোট নৌকায় চেপে উত্তাল সাগর পাড়ি দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের আশ্রয়প্রার্থীদের ব্রিটেনে পৌঁছানোর রেকর্ড হয়েছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ব্রিটেনে ৪ হাজার ৬০০ জনের বেশি আশ্রয়প্রার্থী ব্রিটেনে পৌঁছেছেন। যেকোনও বছরের প্রথম তিন মাসে আশ্রয়প্রার্থীদের ব্রিটেনে পৌঁছানোর এই রেকর্ড দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাকের জন্য নতুন করে রাজনৈতিক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বুধবার ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৬ মার্চ পর্যন্ত ৪ হাজার ৬৪৪ জন আশ্রয়প্রার্থী ছোট নৌকায় চেপে ইংলিশ চ্যানেলের আশপাশে পৌঁছেছেন। আশ্রয়প্রার্থীদের এই সংখ্যা গত বছরের একই সময়ে ছিল ৩ হাজার ৭৭০ জন। আর তাদের আগের বছরে ছিল ৪ হাজার ১৬২ জন।

অনুমতি ছাড়া ব্রিটেনে পৌঁছানো আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় নির্বাসনের প্রকল্প লোকজনকে বিপজ্জনক চ্যানেল ক্রসিং করা থেকে বিরত রাখবে বলে প্রত্যাশা করছেন ঋষি সুনাক। যদিও দেশটির প্রধানমন্ত্রী এই রুয়ান্ডা প্রকল্প নিয়ে আইনী লড়াই চলছে। তবে দেশটির সংসদে আগামী মাসে আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডা পাঠানোর বিলটি নিয়ে আবারও আলোচনা হওয়ার কথা রয়েছে।

গত সপ্তাহে ব্রিটেনের স্বরাষ্ট্রবিষয়ক কার্যালয়ের একজন মুখপাত্র বলেছেন, চ্যানেল অতিক্রম অব্যাহত রাখা লোকজনের উপস্থিতি কেন রুয়ান্ডায় দ্রুত ফ্লাইট পরিচালনা করতে হবে, সেটি দেখিয়ে দেয়।‌‌ ‘‘আমরা ফরাসি পুলিশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাচ্ছি; যারা তাদের সৈকতে ক্রমবর্ধমান সহিংসতা এবং বাধার সম্মুখীন হচ্ছেন। কারণ ফ্রান্সের পুলিশ সদস্যরা এই বিপজ্জনক, অবৈধ এবং অপ্রয়োজনীয় যাত্রা ঠেকাতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।’’

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার