ওসমানীনগরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিদায় সংবর্ধনা।
ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রথম স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মোজাহারুল ইসলাম এর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জ এ বদলি জনিত কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকাল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আরএমও ডাঃ আইরিন আক্তার এর সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলা হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ডাঃ মোহাম্মদ মোজাহারুল ইসলাম।
বক্তব্য রাখেন ডাঃ সাবিকুন নাহার,পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মুকিত, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনা, উপজেলা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মোঃ মুহিব হাসান, মেডিকেল সহকারী ডাঃ টুকন কুমার, কেন্দ্র পরিদর্শক শের আলী, হাসপাতাল প্রধান সহকারী রফিক হোসেন, সিনিয়র স্টাফ নার্স কামাল মিয়া, মাঠ কর্মী নীলমনি পাল, আমিনুর রহমান, রসরাজ দাস। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক কাজী আবুল কালাম আজাদ, গীতা পাঠ করেন সুনির্মল চক্রবর্তী।
উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুল মতিন, মো. কয়েছ মিয়া প্রমুখ।
জৈন্তাবার্তা/জেএ




