নজির হোসেনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

নজির হোসেনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৩/২০২৪ ১০:৪৭:১০ পূর্বাহ্ন

নজির হোসেনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জ-১ আসনের সাবেক তিনবারের এমপি বীর মুক্তিযোদ্ধা নজির হোনেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত শোকবার্তায় তিনি বলেন, ৭১ এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সুনামগঞ্জ-১ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা বিএনপির সম্মানিত সদস্য মোঃ নজির হোসেন আজ ভোর ৪:২০ মিনিটে রাজধানীর আব্দুল্লাহপুর আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

বিএনপি মহাসচিব বলেন, “সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে আস্থাশীল মরহুম নজির হোসেন তাঁর জীবদ্দশায় সকল অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকারের আন্দোলনে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন এবং সুনামগঞ্জ জেলা বিএনপি-কে শক্তিশালী ও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। এছাড়াও বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা স্থানীয় বিএনপি নেতাকর্মীদেরকে সবসময় অনুপ্রেরণা যোগাবে।

‘৭১ এর স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার অসামান্য অবদানের জন্যও তিনি দেশবাসীর নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন। একজন জনপ্রিয় রাজনীতিবিদ এবং জনপ্রতিনিধি হিসেবে জনকল্যানমূলক কাজে তিনি নিজ এলাকা এবং দেশের জন্য যে অবদান রেখেছেন তা কোনদিন ভুলবার নয়। আমি তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি।

মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুম নজির হোসেনকে বেহেস্ত নসীব এবং গভীর শোকে ম্রিয়মান পরিবারবর্গকে ধৈর্য্য ধারণের ক্ষমতা দান করেন।” বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার