ছবি : নিজস্ব
বাংলাদেশ পুলিশের আয়োজনে সুনামগঞ্জ জেলা পুলিশের তত্ত্বাবধানে জেলার দিরাই ও শাল্লা থানা এলাকায় গরীব ও দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার( ২৮ মার্চ ) বেলা ৩টায় দিরাই গণমিলনায়তন হলে দেড় শতাধিক হতদরিদ্রের হাতে ইফতার সামগ্রী তুলে দেন পুলিশ সুপার এহসান শাহ।
দিরাই থানার ওসি (তদন্ত) রতন দেবনাথের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
পুলিশ সুপার এহসান শাহ বলেন, আইনশৃঙ্খলা সমুন্নত রাখার পাশাপাশি মানবিক কার্যক্রমে পুলিশ বিভাগের অংশগ্রহণ হিসেবে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
রমজান মাসে সাধারণ মানুষের আর কাছাকাছি পৌঁছার লক্ষে বাংলাদেশ পুলিশ প্রধানের নির্দেশনায় দেশের বিভিন্ন অঞ্চলে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করছে পুলিশ।
এম সি




