বদর যুদ্ধে শহীদ মুসলিমদের বিশেষ সম্মানে স্মরণ করে মুসলিম উম্মাহ: এডভোকেট গিয়াস
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

বদর যুদ্ধে শহীদ মুসলিমদের বিশেষ সম্মানে স্মরণ করে মুসলিম উম্মাহ: এডভোকেট গিয়াস

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৩/২০২৪ ১২:০১:১১ অপরাহ্ন

বদর যুদ্ধে শহীদ মুসলিমদের বিশেষ সম্মানে স্মরণ করে মুসলিম উম্মাহ: এডভোকেট গিয়াস


১৭ই রামাদ্বান ঐতিহাসিক বদর দিবস। বদরের প্রান্তরে ইসলাম বিজয়ের সূচনা হয়েছিল। তাই প্রতিবছর ১৭ রমজান এলেই বিশ্ব মুসলিম শ্রদ্ধা ও গৌরবের সঙ্গে বদরের বিজয়কে স্মরণ করে। বদরের শহীদদের মুসলিম উম্মাহ স্মরণ করে বিশেষ সম্মানে। আসুন,আমরা আজকের দিনে ইসলামের শান্তি, সম্প্রীতি, সাম্যের আলোকে সমাজকে  নতুন করে সাজানোর  শপথ গ্রহণ করি। আমি আপনাদের সন্তান।আমি বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশী।

২৮শে মার্চ বৃহস্পতিবার ১৭ রামাদ্বান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে চারিগ্রামের যুব সমাজ ও বন্ধু মহল গ্রুপের পক্ষ থেকে বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের হামদর চক পুরাতন জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন  সিলেট জেলা পরিষদ সদস্য, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নুর মেম্বার,২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি চেরাগ আলী ও সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান সহ চারিগ্রামের প্রায় শতাধিক মানুষ। 

উক্ত মাহফিলে দোয়া পরিচালনা করেন হামদরচক পুরাতন জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল হাসনাত।

ইফতার মাহফিল আয়োজনে ছিলেন হাসান আহমদ, পাবেল আহমদ, আব্দুল হক, আজিজুল,ফাহিম আহমদ,রেজাউল,জুম্মান আহমদ,নজরুল ইসলাম, রামিম আহমদ,জাবের আহমদ, মাহবুব হোসেন,আবু সাইদ, রামিম আহমদ সহ প্রমুখ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক