দক্ষিণ সুরমায় বিরাহিমপুর সুপার লীগের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমায় বিরাহিমপুর সুপার লীগের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৯/০৩/২০২৪ ০৪:৩৮:২৫ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমায় বিরাহিমপুর সুপার লীগের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ

দক্ষিণ সুরমায় বিরাহিমপুর সুপার লীগের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ।


সিলেটের দক্ষিণ সুরমার ৪র্থ বিরাহিমপুর সুপার লীগ (BSL)- ২০২৪ ইং এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে। 

গতকাল বুধবার রাতে উপজেলার বিরাহিমপুরে আয়োজিত ৪র্থ বিরাহিমপুর সুপার লীগ (BSL)- ২০২৪ ইং এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুস সামাদ। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি  আয়োজক কমিটি বিরাহিমপুর ফুটবল দল’ কে ধন্যবাদ জানান এবং  সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে যুব সমাজকে সঠিক পথে আসার তাগিদ জানান। তিনি বলেন, আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের প্রাণ। বাংলাদেশ এগিয়ে যাবে তরুণদের হাত ধরেই। যদি  এলাকার উন্নয়নের সুযোগ পান, তবে তিনি এলাকার আমূল পরিবর্তন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। 

 ছাত্রনেতা জুবায়ের আহমদ লিলুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহমান  এবং মহিলা ভাইস চেয়ারম্যান  পদপ্রার্থী লায়লা আলকাছ, সাবেক মেম্বার আলকাছ আলী সহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক