জকিগঞ্জে বিচারকবিহীন আদালত, দ্রুত বিচারক নিয়োগে আইনমন্ত্রীর আশ্বাস
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

জকিগঞ্জে বিচারকবিহীন আদালত, দ্রুত বিচারক নিয়োগে আইনমন্ত্রীর আশ্বাস

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৩/২০২৪ ০৫:১৯:২১ পূর্বাহ্ন

জকিগঞ্জে বিচারকবিহীন আদালত, দ্রুত বিচারক নিয়োগে আইনমন্ত্রীর আশ্বাস

ফাইল ছবি


প্রায় দুই মাস ধরে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালতে বিচারক নেই।

গত ২৩ জানুয়ারি এই আদালতের বিচারক শ্যামকান্ত সিনহাকে পদোন্নতি দিয়ে সুনামগঞ্জে বদলি করা হয়। এরপর আর কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক চেয়ে আদালতের আইনজীবীগণ আইনমন্ত্রী বরাবর আবেদন করেছেন।

এ ব্যাপারে আইনজীবী কাওছার রশীদ বাহার জানান, সিলেট মহানগরী থেকে ৯০ কিলোমিটার দূরবর্তী জকিগঞ্জে ১৯৪৭ সালে এই আদালত প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এখানে বিচারক না থাকায় একদিকে মামলার জট তৈরি হচ্ছে অন্যদিকে জামিন প্রার্থীদের সিলেট আদালতের শরণাপন্ন হতে হচ্ছে।

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত। সুপ্রিম কোর্টে ফাইল পাঠানো হয়েছে। যত দ্রুত সম্ভব জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালতে বিচারক নিয়োগ দেওয়া হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক