জৈন্তাপুর আসামপাড়ায় ব্যবসায়ীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

জৈন্তাপুর আসামপাড়ায় ব্যবসায়ীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৩/২০২৪ ০৭:৪৪:৫৭ পূর্বাহ্ন

জৈন্তাপুর আসামপাড়ায় ব্যবসায়ীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলায় আসামপাড়া গ্রামের বাজারিকুল মহল্লার মেসার্স মা স্টোন ক্রাশার মিলের সত্ত্বাধিকারী ও পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার ( ২৯মার্চ) আসামপাড়া বাজারিকুল এলাকায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্বে উপস্থিত মুসল্লীদের নিকট পরিবারের সকলের সুস্হতা কামনা করে দোয়া চান মেসার্স মা স্টোন ক্রাশারের স্বত্বাধিকারীর মো জাহাঙ্গীর আলম।

এ সময় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এম লিয়াকত আলী।  ইফতার পূর্বে তিনি উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন  ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য সৈয়দ আব্দুন নূর, ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি ও বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল, রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের গভর্নিং বডির সদস্য জাহিদ মিয়া, মাসুক আহমেদ, ইউপি সদস্য আব্দুল কাদির, আসামপাড়া আল ইখওয়ান ইসলামি যুব সংঘের সভাপতি সুহেল আহমেদ, ব্যাবসায়ী আবদুল আজিজ, আব্দুর রহিম সহ স্টোন ক্রাশার মিল মালিক ও আমদানি রপ্তানি কারক ব্যবসায়ীবৃন্দসহ স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। ইফতার পূর্বে দেশ ও মুসলিম উম্মাহের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক