বিমানের ভেতর ‘তীব্র গন্ধ’, দ্রুত বেরিয়ে এলেন যাত্রীরা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

বিমানের ভেতর ‘তীব্র গন্ধ’, দ্রুত বেরিয়ে এলেন যাত্রীরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৩/২০২৪ ০৭:৫৬:২৯ পূর্বাহ্ন

বিমানের ভেতর ‘তীব্র গন্ধ’, দ্রুত বেরিয়ে এলেন যাত্রীরা

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে একটি বিমানের ভেতরে তীব্র গন্ধ শনাক্ত হওয়ার পর সেটি থেকে দ্রুত বের হয়ে আসেন যাত্রীরা। এ সময় বিমানের জরুরি বহির্গমন ব্যবস্থা স্লাইড দিয়ে অনেকে নিচে নেমে আসেন সংবাদমাধ্যম ফক্স বিজনেজ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (২৭ মার্চ) ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের ফ্লাইট ১৭৫৯-এ এ ঘটনা ঘটে। ওই সময় বিমানটির শার্লট ডগলাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়ার কথা ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে ধরা পড়েছে তাড়াহুড়া করে যাত্রীদের নামার বিষয়টি। ওই সময় বিমানটিতে ২২৬ জন যাত্রী ছিলেন। তারা বিমানের জেট ব্রিজ এবং স্লাইড ব্যবহার করে বের হয়ে আসেন। তবে স্লাইড দিয়ে দ্রুত নামতে গিয়ে একজন যাত্রী আহত হন। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনা সম্পর্কে ফ্রন্টিয়ার এয়ারলাইন্স সংবাদমাধ্যম ফক্স বিজনেজকে বলেছে, “বুধবার সন্ধ্যায় শার্লট ডগলাস আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের ফ্লাইট ১৭৫৯ বোর্ডিং প্রক্রিয়ায় ছিল। তখন বিমানের ভেতর তীব্র গন্ধ শনাক্ত হয়। ক্যাপ্টেন তাৎক্ষণিক বিমান খালি করার নোটিশ দেন।”

“যাত্রীরা জেট ব্রিজ এবং স্লাইড ব্যবহার করে বের হয়ে আসেন। প্রাথমিক তদন্তে কোনো ধোঁয়ার সন্ধান পাওয়া যায়নি। সব যাত্রীকে অন্য আরেকটি ফ্লাইটে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হবে।” যোগ করে ফ্রন্টিয়ার এয়ারলাইন্স। বিমান সংস্থাটি যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে এবং জানিয়েছে তারা এ ঘটনার কারণ উদঘাটনে তদন্ত করবে।

বিমানটির একজন যাত্রী স্থানীয় সংবাদমাধ্যম কুইন সিটি নিউজকে জানিয়েছেন, প্রথমে তারা তীব্র গন্ধ পান এরপর বিমানটির লাইট বন্ধ হয়ে যায়। ফেডারেল অ্যাভিয়েশন এডমিনিস্ট্রেশন (এফএএ) ফক্স বিজনেজকে জানিয়েছে, বিমানের ক্রুরা কেবিনের ভেতর ধোঁয়ার গন্ধ পেয়েছিলেন। এখন বিষয়টি তদন্ত করা হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার