গোয়াইনঘাটে অগ্নিকান্ডে নারীর মৃত্যু: জেলা প্রশাসনের সহায়তা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে অগ্নিকান্ডে নারীর মৃত্যু: জেলা প্রশাসনের সহায়তা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৯/০৩/২০২৪ ১০:০৯:০৪ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে অগ্নিকান্ডে নারীর মৃত্যু: জেলা প্রশাসনের সহায়তা

ছবি : নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অগ্নিকাণ্ডে মানসিক ভারসাম্যেহীন এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নারীর পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার ( ২৯ মার্চ ) গভীর রাতে গোয়াইনঘাট উপজেলাধীন ১২নং সদর ইউনিয়নের লাটিগ্রামের একটি বসত ঘরে আগুন লেগে মানসিক ভারসাম্যহীন  নারী রাজিয়া বেগম (৫৫) আগুনে পুড়ে নির্মমভাবে মৃত্যুবরণ করেন।

গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের পক্ষ হতে শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি অগ্নি দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন নারীর করুণ মৃত্যুতে সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের নির্দেশনা মোতাবেক অগ্নিকাণ্ডে নিহত মানসিক ভারসাম্যহীন  রাজিয়া বেগমের ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা হিসেবে নগদ বিশ হাজার টাকা প্রদান করেন।

পরিদর্শনের সময় গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  রফিকুল ইসলাম এবং ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী সুমন উপস্থিত ছিলেন।  এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্থানীয় প্রতিনিধি কে অগ্নি দুর্ঘটনার কারণ উদঘাটনে তথ্য ও আলামত সংগ্রহ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দিয়েছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে প্রবেশের রাস্তা সংকীর্ণ হওয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নি নির্বাপণকারী গাড়ি প্রবেশ করতে পারেনি। গ্রামবাসীর মিলিত প্রচেষ্টায় আগুন ভোর রাতে নিয়ন্ত্রণে আসে। নিহত মহিলার লাশ পোস্ট মর্টেমের জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজে ভোরে প্রেরণ করা হয়।

অগ্নিকান্ডে নিহত মহিলার ভাই জামাল আহমদের ঘরের টিনের চাল, দরজা, জানালা ও আসবাবপত্র পুড়ে যায় এবং ঘরের একটি কক্ষে থাকা জামাল আহমদের মানসিক ভারসাম্যহীন বোন মোছাঃ রাজিয়া বেগম(৫৫) দগ্ধ হন। স্থানীয় লোকজন তাৎক্ষনিক পুড়ে যাওয়া ঘরের দরজা ভেঙ্গে মোছাঃ রাজিয়া বেগমকে অগ্নিদগ্ধ ও মৃত অবস্থায় উদ্ধার করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডে বসতঘরের টিনের চাল, দরজা-জানালা ও বসতঘরে থাকা আসবাবপত্র পুড়ে আনুমানিক  ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

অগ্নিসংযোগের বিষয়ে তদন্তের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলামকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট প্রদান করা হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক