সিলেট মেডিকেলের সাবেক উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

সিলেট মেডিকেলের সাবেক উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৩/২০২৪ ১২:৩৯:২৬ অপরাহ্ন

সিলেট মেডিকেলের সাবেক উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

ফাইল ছবি


সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. মোর্শেদ আহমেদ চৌধুরীর বিরুদ্ধে শিক্ষক–কর্মচারি নিয়োগ দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে

 দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই অভিযোগে সাবেক উপাচার্য ডা. মোর্শেদসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলার উদ্যোগ নেওয়া হয়েছে। 

এরই মধ্যে মামলা করার অনুমোদন দিয়েছে কমিশন। অভিযোগ উঠেছে, ওই ৫৮ জন শিক্ষক-কর্মচারি নিয়োগের ক্ষেত্রে বয়স, কাজের অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা কিছুই মানা হয়নি।

২০১৮ সালে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পান ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী। তার দ্বায়িত্বের মেয়াদে ২০২১ সাল পর্যন্ত ১০৯ জনকে নিয়োগ দেওয়া হয়। 

অভিযোগ উঠেছে, এ ক্ষেত্রে বয়সের সীমা না মেনে ৪৬ জনকে নিয়োগ দেওয়া হয়। বাস্তব কাজের অভিজ্ঞতা ছাড়া ১৮ জন, তৃতীয় বিভাগ পাওয়ার পরেও ৪ জন আর ভিন্ন ডিগ্রিধারী হওয়া সত্বেও নিয়োগ পান ২ জন। এছাড়াও অস্থায়ী নিয়োগ থেকেও কয়েকজনকে পদোন্নতি দেওয়া হয়। 

অভিযোগ আছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ( ইউজিসি) অনুমোদন ছাড়া কোনো নিয়ম-নীতি না মেনে স্বজন প্রীতি করে দেওয়া হয়েছে এসব নিয়োগ। সংস্থাটির অনুসন্ধানে দেখা যায়, ১০৯টি পদে নিয়োগের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করা হয়েছে।

ইউজিসির তদন্ত প্রতিবেদনে উঠে আসে, স্বেচ্ছাচারীতার চরম চর্চায় দেওয়া এসব নিয়োগে মানা হয়নি কোনো শর্ত। এ বিষয় সাবেক উপাচার্য ডা. মোর্শেদ আহমদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দুদক বলছে, তাদের অনুসন্ধানেও নিয়োগ-দুর্নীতির প্রমান মিলেছে। যাতে সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারসহ ৫৮ জন সরাসরি জড়িত। 

দুদক কমিশনানর জহুরুল হক বলেন, ‘উপাচার্যের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেটা আমাদের তদন্ত কর্মকর্তা অনুসন্ধান করেছে। এতে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় কমিশন তার বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে।’ 

গত বছর সাবেক উপাচার্য ডা. মোর্শেদ ও রেজিস্ট্রার নাইমুল হকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত। প্রয়োজনে অন্যদেরও বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার আবেদন করতে পারে দুদক।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক