আল্লামা মুহাদ্দিস ছাহেবের ঈসালে সওয়াব উপলক্ষে ইছামতি শাহী ঈদগাহ মাঠে ইফতার মাহফিল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

আল্লামা মুহাদ্দিস ছাহেবের ঈসালে সওয়াব উপলক্ষে ইছামতি শাহী ঈদগাহ মাঠে ইফতার মাহফিল

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৩/২০২৪ ০১:৩৮:৩৩ পূর্বাহ্ন

আল্লামা মুহাদ্দিস ছাহেবের ঈসালে সওয়াব উপলক্ষে ইছামতি শাহী ঈদগাহ মাঠে ইফতার মাহফিল

আল্লামা মুহাদ্দিস ছাহেবের ঈসালে সওয়াব উপলক্ষে ইছামতি শাহী ঈদগাহ মাঠে ইফতার মাহফিল।


উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ শায়খুল হাদীস ওয়াত তাফসির হযরত আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব (রহ) ও বৃহত্তর ইছামতি এলাকার মুর্দেগানের ঈসালে সওয়াব উপলক্ষে ইছামতি জামে মসজিদ ও ঈদগাহ পরিচালনা কমিটির পক্ষ থেকে ১৮ রামাদান শুক্রবার ইছামতি শাহী ঈদগাহ মাঠে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব (রহ) ও এলাকার মুর্দেগানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত। 

ইছামতি শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সহ-সভাপতি বুরহান উদ্দীনের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আতিকুর রহমান ছিদ্দিক, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জনপ্রিয় উপস্থাপক মরহুম রেদোয়ান মাহমুদ চৌধুরীর পিতা মাওলানা আহমদ আল কবির, যুব সংগঠক সায়েক আহমদ চৌধুরী। 

হাবীবিয়া ছাত্র সংসদের জিএস মিসবাহ উদ্দীন চৌধুরী ও ছাত্রনেতা মাজহারুল ইসলামের যৌথ সঞ্চালনায় ইছতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন ইছামতি শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সেক্রেটারি জাকারিয়া আহমদ চৌধুরী, বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ জুবায়ের আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি আবু সুফিয়ান, হাবীবিয়া ছাত্র সংসদের ভিপি আহমদ হোসাইন আইমান, সাবেক ভিপি আকবর হোসেন চৌধুরী, জকিগঞ্জ টিভির এডিটর জেএফ চৌধুরী ফাহিম প্রমুখ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক