কোম্পানীগঞ্জে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ২ পক্ষের সংঘর্ষে আহত ১০
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ২ পক্ষের সংঘর্ষে আহত ১০

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৩/২০২৪ ০৩:৫৩:২৯ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ২ পক্ষের সংঘর্ষে আহত ১০


সিলেটের কোম্পানীগঞ্জে ৯ বছরের ছেলেশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ বিষয়ে ওই যুবকের অভিভাবকদের কাছে অভিযোগ জানাতে গিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে আছেন একই গ্রামের মোহাম্মদ আলী (৩০), ইদ্রিস মিয়া (৪০), রহমত আলী (৩৫), কামাল মিয়া (৩৫) ও তাফির আহমদ (৩৪)। প্রাথমিকভাবে বা‌কিদের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার ‌দিকে উপজেলার একটি গ্রামে মজনু মিয়া (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছেলেশিশুকে ধর্ষণের অভিযোগ তোলেন স্থানীয় লোকজন। পরে শিশুটির স্বজন ও স্থানীয় লোকজন মজনু মিয়ার অভিভাবকদের কাছে অভিযোগ করেন। এ সময় দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপযার্য়ে দুই পক্ষের মধ্যে হাতাহ‌াতি থেকে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত দুজনকে সিলেট এম এ জি ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার প‌রিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান বলেন, শিশুকে ধর্ষণের অভিযোগের ঘটনা নিয়ে দুই পক্ষে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিশুটিকে সিলেট এম এ জি ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কোনো পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব‌্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক