পশ্চিমতীরের ২৭ বর্গকিলোমিটার অঞ্চল দখলে নিলো ইসরায়েল
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

পশ্চিমতীরের ২৭ বর্গকিলোমিটার অঞ্চল দখলে নিলো ইসরায়েল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৩/২০২৪ ০৭:১১:০৬ পূর্বাহ্ন

পশ্চিমতীরের ২৭ বর্গকিলোমিটার অঞ্চল দখলে নিলো ইসরায়েল

ছবি: সংগৃহীত


ফিলিস্তিনের পশ্চিমতীরের ২৭ বর্গকিলোমিটার অঞ্চল দখল করেছে ইসরায়েল। গত বছরের ৭ অক্টোবর গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের সুযোগে পশ্চিমতীরে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করা শুরু করে তারা। এতে গত ৬ মাসের মধ্যেই ২৭ বর্গকিলোমিটার অঞ্চল ছিনিয়ে নিয়েছে তারা। 

ফিলিস্তিনি সরকারি সংস্থা কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেসিসটেন্ট কমিশন (সিডব্লিউআরসি) শনিবার (৩০ মার্চ) ৪৮তম ভূমি দিবসে এ তথ্য জানায়।

সিডব্লিউআরসি আরও জানিয়েছে, অবৈধ দখলদার ইসরায়েলি সরকার ১ হাজার ৮৯৫টি নতুন বসতির অনুমোদন দিয়েছে। এতে করে ফিলিস্তিনি ভূখণ্ডে বসবাস করা ২৫টি বেদুঈন সম্প্রদায় বাস্তুচ্যুত হয়ে গেছেন।

এছাড়া ফিলিস্তিনিদের ওপর নজরদারি চালানোর জন্য ৮৪০টি চেকপয়েন্ট ও গেট স্থাপন করা হয়েছে।

সংস্থাটি এক বিবৃতিতে আরও জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী সাধারণ ফিলিস্তিনি ও তাদের সম্পদের ওপর ৯ হাজার ৭০০ বার হামলা চালিয়েছে এবং কয়েক হাজার জলপাই গাছ ধ্বংস করেছে অথবা সেগুলো উপড়ে ফেলেছে।

ছয় দিনের যুদ্ধ শেষে ১৯৬৭ সালের ৭ জুন পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল। ওই সময় এই অঞ্চলগুলো জর্ডানের শাসনাধীন ছিল। আন্তর্জাতিক আইনে দখলদারিত্ব অবৈধ হলেও ৫০ বছরের বেশি সময় ধরে এসব অঞ্চলে নিজেদের কর্তৃত্ব বজায় রেখেছে ইসরায়েল।

দিন গড়ানোর সঙ্গে সঙ্গে পশ্চিমতীরে অসংখ্য ইহুদি বসতি স্থাপন করেছে ইসরায়েল। যেটি এখনো অব্যাহত রয়েছে। তাদের এসব বসতি স্থাপনের কারণে নিজ জন্মভূমি থেকে বিতাড়িত হয়েছেন অনেক ফিলিস্তিনি।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার