কানাইঘাটে নববধূর রহস্যজনক মৃত্যু
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

কানাইঘাটে নববধূর রহস্যজনক মৃত্যু

আব্দুন নূর, কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৩/২০২৪ ১০:১৫:২৮ পূর্বাহ্ন

কানাইঘাটে নববধূর রহস্যজনক মৃত্যু

ছবি : নিজস্ব


সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির দনাপাতিয়ালা গ্রামে বিয়ের ৬ মাসের মাথায় তানহা আক্তার রিপা (১৯) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে এ ঘটনাটি ঘটেছে ।

নিহতের পিত্রালয়ের সদস্যদের দাবী স্বামীর বাড়ির লোকজন তাকে নির্যাতন করে হত্যার পর আত্মহত্যার নাটক সাজাচ্ছে। গৃহবধূর মৃত্যুর সংবাদ পেয়ে শনিবার সকালে থানা পুলিশ তানহা আক্তার রিপার স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট মর্গে প্রেরণ করেছে।

নিহত তানহা আক্তার রিপা কানাইঘাটের সীমান্তবর্তী দনা পাতিয়ালা গ্রামের নিজাম উদ্দিনের স্ত্রী ও জকিগঞ্জ উপজেলার তেরাপুর গ্রামের মৃত সুরুজ আলীর মেয়ে।

লাশ উদ্ধারকারী কানাইঘাট থানার এস.আই পীযুষ চন্দ্র সিংহ জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাহনা আক্তার রিপা আত্মহত্যা করতে পারেন। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য ওমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কী কারনে রিপা আত্মহত্যা করেছে তা তদন্ত করে দেখা হবে।

নিহতে রিপার আপন ভাই মারুফ আহমদ অভিযোগ করেন, মাত্র ৬ মাস পূর্বে তার বোনের বিয়ে নিজাম উদ্দিনের সাথে হয়েছে। বিয়ের কিছুদিন পর থেকে শ^শুড়-শ^াশুড়ী, জ্যা ও স্বামী কারনে অকারনে রিপাকে মানসিক ভাবে নির্যাতন করে আসছিল। শুক্রবার সকাল ১১টার দিকে রিপা আমার বড় বোন উম্মে সুমাইয়াকে ফোন করে জানিয়েছিল স্বামীর বাড়িতে ঝগড়া-ঝাটি হয়েছে এবং পরিবারের সবার কাছে তাকে ক্ষমা চাওয়ানো হয়েছে। এরপর রাত ২টার দিকে আমার বোনের মৃত্যুর সংবাদটি আমরা জানতে পারি। এতে আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। কারন আমার বোন রিপা কখনোই আত্মহত্যা করতে পারে না। তার স্বামী বা পরিবারের কেউ আমাদের যোগাযোগ বা কোন সঠিক ভাবে কিছু বলছে না। আমাদের ধারনা তার স্বামীর বাড়ির লোকজন আমার বোনকে হত্যা করে পরবর্তীতে সিলিং ফ্যানের সাথে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা এলাকায় প্রচার করেছেন।

তাহনার স্বামীর বাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা দায়েরে করা হবে বলে নিহতের ভাই মারুফ আহমদ জানান।

অপরদিকে নিহত তানহার স্বামীর বাড়ির লোকজনের সাথে যোগাযোগ করে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি। নিহতের স্বামী নিজাম উদ্দিনকে মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক