হবিগঞ্জে একের পর এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরি: সড়ক অবরোধ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

হবিগঞ্জে একের পর এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরি: সড়ক অবরোধ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৩/২০২৪ ১২:১৯:৪৮ অপরাহ্ন

হবিগঞ্জে একের পর এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরি: সড়ক অবরোধ

ছবি : নিজস্ব


হবিগঞ্জ শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে একের পর এক চুরির প্রতিবাদে শহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। এ সময় সড়কে প্রায় ৪ ঘন্টা যাবত যানচলাচল বন্ধ হয়ে যায়।

ব্যবসায়ীরা জানান, ইদানিং শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ঘনঘন চুরি সংঘটিত হয়ে আসছে। বিষয়টি নিয়ে একাধিক মামলা দায়ের করা হলেও কোন কার্যাকরি পদক্ষেপ নেয়নি পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে হবিগঞ্জ শহরের টাউনহল এলাকার মোবাইল ফোনের ব্যবসা প্রতিষ্ঠান গেজেট হবিগঞ্জে চুরি সংঘটিত হয়। চোরেরা নগদ টাকা, মোবাইলসহ প্রায় ও ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

এর প্রতিবাদে শনিবার বেলা ১১টা থেকে শহরের প্রধান সড়ক টাউন হল এলাকায় রাস্তায় বসে অবরোধ করে রাখেন ব্যবসায়ীরা। ফলে প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধে প্রায় ৪ ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। ফলে শহরজুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

ব্যবসায়ীরাই অভিযোগ করে বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে চুরির সংঘটিত হলেও পুলিশ কোন ভূমিকা পালন করছে না। ফলে বাধ্য হয়েই ব্যবসায়ীরা রাস্তায় নেমেছেন।

গেজেট হবিগঞ্জ প্রতিষ্টানের স্বত্বাধিকারী আরাফাত চৌধুরী জানান, আমার দোকান এখন পর্যন্ত ৩ বার চুরি হয়েছে। একটি ব্যবসা প্রতিষ্টান যদি ৩ বার চুরি হয়, তাহলে আর কিভাবে আমার ব্যবসায় করব। একই দাবিতে আগামীকাল দুপুর ১২টায় বৃহত্তর কর্মসূচির ডাক দিয়েছেন ব্যবসায়ীরা।

হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলমগীর দেওয়ান জানান, এ পর্যন্ত গেজেট হবিগঞ্জ ব্যবসায় প্রতিষ্টানটি ৩ বার চুরি হয়েছে। পুলিশ কোন কার্যকরী পদক্ষেপ না নেওয়াতে শহর জুড়ে চুরি বেড়েছে।

তিনি জানান, রোজাদার ব্যবসায়ী ও সাধারণ জনগণের কথা চিন্তা করে আমাদের আজকের মতো অবরোধ স্থগিত করা হয়েছে। তিনি আরো জানান, একই স্থানে আগামীকাল দুপুর ১২ টা থেকে আবারও অবরোধ কর্মসূচি পালন করা হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার