তোমরা কখনও নিজেকে অসহায় ভাববে না, তোমাদের পাশে প্রধানমন্ত্রী আছেন: এমপি আবু জাহির
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

তোমরা কখনও নিজেকে অসহায় ভাববে না, তোমাদের পাশে প্রধানমন্ত্রী আছেন: এমপি আবু জাহির

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৩/২০২৪ ০১:১৫:০৩ পূর্বাহ্ন

তোমরা কখনও নিজেকে অসহায় ভাববে না, তোমাদের পাশে প্রধানমন্ত্রী আছেন: এমপি আবু জাহির

ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন এমপি আবু জাহির।


হবিগঞ্জ সরকারি শিশু পরিবারে পূনর্বাসিত শিশুরা যেন কখনও নিজেদের অসহায় মনে না করে সে ব্যাপারে সকলকে সজাগ থাকার জন্য বলেছেন টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

তিনি শনিবার (৩০ মার্চ) জেলা সদরের বহুলা এলাকায় সরকারি শিশু পরিবারের বাসিন্দাদের সাথে ইফতার মাহফিলে যোগ দিয়ে একথা বলেন। “আলোর পথে যাত্রা” সামাজিক সংগঠনের উদ্যোগে শিশু পরিবারের প্রাক্তণ বাসিন্দারা সেখানে এই ইফতার মাহফিল আয়োজন করে।

সংসদ সদস্য আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার এতিম শিশুদের সবধরণের অধিকার নিশ্চিত করতে চায়। শিশু পরিবারে থেকে অনেকে উচ্চ শিক্ষিত হয়েছেন; ভাল অবস্থান অর্জন করেছেন।

শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি শিশু পরিবারের নিমন্ত্রণ ফিরিয়ে দিতে পারি না। শত ব্যবস্ততার মধ্যেই আমি তোমাদের মধ্যে এসেছি। তোমরা কখনও নিজেকে অসহায় ভাববে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমাদের পাশে আছেন। আমি তোমাদের পাশে রয়েছি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি শিশু পরিবারের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান। জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক জালাল আহমেদ বিশেষ অতিথি ছিলেন।

পরে প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর উপস্থিতিতে শিশুদের সামনে উন্নতমানের ইফতার পরিবেশন করেন এবং তিনি তাঁদের সঙ্গে ইফতারে অংশ নেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার