সিলেটে চলন্ত ট্রেনে তরুণীর শ্লীলতাহানি, স্টাফদের বিরুদ্ধে অভিযোগ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

সিলেটে চলন্ত ট্রেনে তরুণীর শ্লীলতাহানি, স্টাফদের বিরুদ্ধে অভিযোগ

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ৩১/০৩/২০২৪ ০৩:২০:০৪ পূর্বাহ্ন

সিলেটে চলন্ত ট্রেনে তরুণীর শ্লীলতাহানি, স্টাফদের বিরুদ্ধে অভিযোগ


ঢাকা-সিলেট গামী কালনী এক্সপ্রেসে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ট্রেনের স্টাফদের বিরুদ্ধে। এ ঘটনায় ট্রেনের স্টুয়ার্ড বয় মোবারক হোসেন লিমন (২১)-এর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে সিলেট রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামি লিমন নেত্রকোনা জেলার কলমাকান্দা থানাধীন বিশ্বম্ভপুরের বাসিন্দা সুরুজ আলীর ছেলে।

জানা গেছে, শ্লীলতাহানির শিকার ওই তরুণী সিলেট নগরীর কানিশাইল এলাকার বাসিন্দা। সে বাংলালিংক সিম সেলসম্যানের কাজ করে। সেই সুবাদে সিলেট থেকে শমশেরনগর যায় ওই তরুণী। সেখান থেকে সিলেট নগরীতে ফেরার পথে চলন্ত ট্রেনেই তরুণীকে ধর্ষণ চেষ্টা করেন ট্রেনের স্টুয়ার্ড বয়রা। এক পর্যায়ে ধর্ষণে ব্যর্থ হয়ে ট্রেনের বাতরুমে ওই তরুণীকে আটকে রেখে স্থান ত্যাগ করেন মুল হোতা লিমন ও তার সহযোগীরা।

সিলেটে ট্রেন থামার আগে ওই তরুণী বিষয়টি তার পরিচিত লোকদের জানান। পরে সাথে সাথে তারা বিষয়টি ষ্টেশন ম্যানেজারকে অবগত করেন।

এ বিষয়ে সিলেট রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, আমরা বিষয়টি জানার পর অপরাধীকে শনাক্ত করি এবং নিয়মিত মামলা রুজু করি। আসামিকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক