জৈন্তাপুর উপজেলা পরিষদের আয়োজনে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১শে মার্চ) বেলা ১১:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমেদের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এম এ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, চারিকাঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চিকনাগোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামারুজ্জামান চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ।
এ ছাড়াও মাসিক সাধারণ সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, জনস্বাস্হ্য প্রকৌশল কর্মকর্তা মো রুহুল আমিন, সমাজসেবা কর্মকর্তা এ কে আজাদ ভূঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, আবাসিক প্রকৌশলী পিডিবি সজল চাকলাদার, যুব উন্নয়ন কর্মকর্তা রতন চন্দ্র দাস, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, উপ সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (উদ্ভিদ) গৌতম চন্দ্র সূত্রধর, উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা আবু জাহের, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্হাপক হারুনর রশীদ সহ অন্যান্যরা।
সাধারণ সভায় গত মার্চ মাসের উপজেলা পরিষদের সভার প্রতিবেদন পেশ করা হয়। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারী কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়েছে। সবশেষে সরকার কতৃক গৃহীত সার্বজনীন পেনশন স্কীম নিয়ে আলোচনা করা হয়। এ সময় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া সার্বজনীন পেনশন স্কীম এর সুফল ও সামাজিক, পারিবারিক নিশ্চয়তা সম্পর্কে ধারণা দেন। সেই সাথে সাধারণ জনগণকে এই সুবিধার আওতায় নিয়ে আসতে জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্টদের সহায়তা কামনা করেন।
জৈন্তাবার্তা/এমকে




