টেলিভিশনে গানের সুযোগ করে দেয়ার আশ্বাসে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

টেলিভিশনে গানের সুযোগ করে দেয়ার আশ্বাসে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১/০৩/২০২৪ ০৪:৪২:৩২ পূর্বাহ্ন

টেলিভিশনে গানের সুযোগ করে দেয়ার আশ্বাসে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১

ধর্ষণ মামলার আসামি শামীম আহমেদ গ্রেফতার।


টেলিভিশনে গানের সুযোগ করে দেয়ার কথা বলে বাসায় নিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শামীম আহমেদ (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৩০ মার্চ) বিকেলে হবিগঞ্জের বাহুবল উপজেলায় পুটিজুরী বাজার থেকে পুলিশ শামীমকে গ্রেফতার করে। পরে রাতে তাকে আদালতে পাঠানো হয়।

গ্রেফতার শামীম বাহুবল উপজেলার চক মণ্ডলকাপন গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ভুক্তভোগী মেয়েটি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন স্থানে বাউল গানের আসরে সঙ্গীত পরিবেশন করে আসছে। বাউল শিল্পী ইতি ও শামীম তাকে টেলিভিশনে গান পরিবেশনার সুযোগ করে দেয়ার কথা জানায়। ভুক্তভোগীকে এ আশ্বাস দিয়ে গত ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় হবিগঞ্জ শহরের রাজনগরে ইতি আক্তারের ভাড়া বাসায় নিয়ে যায় শামীম। পরে রাত ১২টা পর্যন্ত বাসায় আটকে রেখে শামীম তাকে একাধিকবার ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর মা মামলা দায়ের করলে শনিবার সদর মডেল থানার এসআই মমিনুল ইসলাম ও এএসআই জাবের আহমেদ পুটিজুরী বাজারে অভিযান চালিয়ে শামীমকে গ্রেফতার করেন।

হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম জানান, মেয়েটির মা এ ঘটনায় শামীমসহ দুজনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। এ পরিপ্রেক্ষিতে শামীমকে গ্রেফতার করা হয়। দ্বিতীয় আসামি বাউলশিল্পী ইতি আক্তার গাজীপুর জেলার নাকগলা এলাকার জসিম উদ্দিনের মেয়ে। তাকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার