উপজেলা প্রশাসনের আয়োজনে শাহ আরেফিন( রাঃ) ওরস ও গঙ্গা স্নান বারুণী মেলা প্রস্তুতি সভা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

উপজেলা প্রশাসনের আয়োজনে শাহ আরেফিন( রাঃ) ওরস ও গঙ্গা স্নান বারুণী মেলা প্রস্তুতি সভা

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৩/২০২৪ ০৭:১০:৪৭ পূর্বাহ্ন

উপজেলা প্রশাসনের আয়োজনে শাহ আরেফিন( রাঃ) ওরস ও গঙ্গা স্নান বারুণী মেলা প্রস্তুতি সভা


সুনামগঞ্জের তাহিরপুরে হযরত শাহ আরেফিন (রাঃ.) এর পবিত্র ওরস মোবারক ও রাজারগাও শ্রী শ্রী অদ্বৈত মন্দিরে পবিত্র গঙ্গাস্নান ও বারুণী মেলা শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 ৩১শে মার্চ রবিবার উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল,সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি,অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দীন,তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী,বালিজুরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসেন,বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ,উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাশুক মিয়া,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, একলাছুর রহমান তারা,দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, শাহ আরেফিন (রাঃ) মোকাম পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক আলম সাব্বির,সাংবাদিক,রুকন উদ্দিন, শওকত হাসান, মনিরাজ শাহ,জাহাঙ্গীর আলম, ও শাহ আরেফিন (রাঃ.) মোকাম পরিচালনা কমিটি ও শ্রী শ্রী অদ্বৈত মন্দির কেন্দ্রীয় পরিচালনা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগন।

উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন বলেন,ওরস শান্তিপূর্ণভাবে সমাপ্ত করার লক্ষ্যে জেলা, উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবির সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা অতীতের তুলনায় আরও বেশি গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবে। মাহে রমজানের কথা মাথায় রেখে সব ধরনের চাউন্ড, এবং মাইক বন্ধ থাকবে। কেউ চাউন্ড ব্যাবহার করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।ভাবগম্ভীরজের মধ্য দিয়ে সবাইকে সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠান কে শেষ করতে হবে।

বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, মাহে রমজানের কথা মাথায় রেখে সব ধরনের চাউন্ড বন্ধ থাকবে, অনেকেই অপপ্রচার করে ঝামেলা করতে চাইছে, আমরা শত বছরের ঐতিহ্য বন্ধন কে অটুট রেখে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করবো, দুষ্কৃতিকারীরা কোন অপকর্ম করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে। আমরা সকলকে আশ্বস্ত করতে চাই কোন ধরনের সাউন্ড ছাড়া ভাব গাম্ভীর্যের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করা হবে। পুরো অনুষ্ঠান জুড়ে সিসি ক্যামেরার আওতায় থাকবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার