কোম্পানীগঞ্জে চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৩/২০২৪ ০৭:১৪:৫০ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন

ছবি: সংগৃহীত


সিলেট কোম্পানীগঞ্জ উপজেলায় চাচাতো ভাইয়ের হাতে খুন হলেন আরেক চাচাতো ভাই।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ধলাই নদী সংলগ্ন নয়াগাঙেরপাড় গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম নুরুল মিয়া (২৫)। তিনি নয়াগাঙেরপাড় গ্রামের বাসিন্দা আব্দুল আজিদ কালাইর ছেলে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে নিহতদের চাচাতো ভাই অভিযুক্ত আখতার পলাতক রয়েছে।

স্থানীয়রা ও নিহতের স্বজনরা জানান, ধলাই নদী থেকে বালু উত্তোলনের জন্য স্থানীয় নয়াগাঙেরপাড়ের এই রাস্তা দিয়ে ট্রাক্টর আসা যাওয়া করে বিনিময়ে ট্রাক্টর প্রতি ডাইবেশন থেকে নিদিষ্ট পরিমাণ টাকা তুলেন নুরুল ও তার চাচাতো ভাইয়েরা।

শনিবার সন্ধ্যায় নুরুল তার চাচাতো ভাই আখতারের নিকট ভাগের টাকা চাওয়ায় কথাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সুপারি গাছের ডাল দিয়ে নুরুলের মাথায় ও ঘাড়ে উপুর্যুপরি আঘাত করেন আখতার।

পরে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা নুরুলকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে অবস্থা গুরুতর হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়। রাত ৩টার দিকে কর্তব্যরত ওসমানী হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক সেকেন্ড অফিসার আসাদুল ইসলাম জানান, প্রাথমিক অবস্থায় জানা গেছে রাস্তার ডাইবেশনর টাকা ভাগাভাগি নিয়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তরা পলাতক রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক