জকিগঞ্জে ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির ইফতার মাহফিল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

জকিগঞ্জে ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির ইফতার মাহফিল

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৩/২০২৪ ১০:০৪:৩৮ পূর্বাহ্ন

জকিগঞ্জে ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির ইফতার মাহফিল

ছবি : নিজস্ব


পবিত্র ঈদে মীলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি জকিগঞ্জের উদ্যোগে ২০ রামাদান রবিবার জকিগঞ্জস্থ ইখওয়ান সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মীলাদুন্নবী উদযাপন কমিটির সদস্যসহ প্রায় তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির সভাপতি নাসিম আহমদ তাপাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ফয়সল এবং সহ-সাধারণ সম্পাদক মাওলানা ময়নুল হকের যৌথ পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বয়ান পেশ করেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মুশাহীদ আহমদ কামালী, থানাবাজার লতিফিয়া ফুরকানিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা মাশুক আহমদ আইয়রী।

মিলাদ পরিচালনা করেন জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা ফদ্বলুর রহমান ও মাওলানা আব্দুল কুদ্দুস ।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক