‘দেশ ঈদ উৎসবে মেতে উঠলেও হোটেল শ্রমিকেরা তা থেকে বঞ্চিত’
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

সিলেটে বিক্ষোভ

‘দেশ ঈদ উৎসবে মেতে উঠলেও হোটেল শ্রমিকেরা তা থেকে বঞ্চিত’

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ৩১/০৩/২০২৪ ১০:৫১:৫৪ পূর্বাহ্ন

‘দেশ ঈদ উৎসবে মেতে উঠলেও হোটেল শ্রমিকেরা তা থেকে বঞ্চিত’

সিলেটে শ্রমিকদের বিক্ষোভ।


ঈদে উৎসব ভাতা ও ছুটির দাবিতে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন। শনিবার (৩০ মার্চ) রাতে একটি বিক্ষোভ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এসে শেষ হয়। 

এর আগে সংগঠনের সভাপতি মো. ছাদেক মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন–জেলা ট্রেড ইউনিয়ন সংঘের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ সরকার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের দপ্তর সম্পাদক রমজান আলী পটু, প্রেস শ্রমিক ইউনিয়নের সম্পাদক আব্দুর রশিদ, জাতীয় ছাত্রদলের আহ্বায়ক শুভ আজাদ শান্ত, হোটেল শ্রমিক ইউনিয়ন শাহপরান থানার সভাপতি জয়নাল মিয়া, দক্ষিণ সুরমা কমিটির সভাপতি মনির হোসেন, সহসাধারণ সম্পাদক আব্দুল মুমিন রাজু, চন্ডিপুল আঞ্চলিক কমিটির সম্পাদক সুনু মিয়া সাগর। সঞ্চালনা করেন রাশেদ আহমেদ। 

এ সময় বক্তারা বলেন, দেশ ঈদ উৎসবে মেতে উঠলেও হোটেল শ্রমিকেরা তা থেকে বঞ্চিত। প্রতি বছর ঈদ আসলে বোনাসের জন্য মিছিল-মিটিং, মালিকদের কাছে ধরনা দিতে হয়। বছরে দুইটি উৎসব বোনাস শ্রমিকদের আইনি প্রাপ্য, অথচ মালিকপক্ষ মহাধুমধামে ঈদ উৎসব উদ্‌যাপন করলেও শ্রমিকদের ঈদের ন্যায্য উৎসব বোনাস হতে বঞ্চিত করা হয়। বক্তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।

সিলেটে বিক্ষোভ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক