সিলেটের প্রতি পয়েন্টে পয়েন্টে রমজান বাজার খুলতে পারলে মানুষ আরও বেশি উপকৃত হবে: নাসির উদ্দিন খান
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

সিলেটের প্রতি পয়েন্টে পয়েন্টে রমজান বাজার খুলতে পারলে মানুষ আরও বেশি উপকৃত হবে: নাসির উদ্দিন খান

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ৩১/০৩/২০২৪ ১১:০২:৩৮ পূর্বাহ্ন

সিলেটের প্রতি পয়েন্টে পয়েন্টে রমজান বাজার খুলতে পারলে মানুষ আরও বেশি উপকৃত হবে: নাসির উদ্দিন খান

সিলেটে রমজান বাজার পরিদর্শনে নাসির উদ্দিন খান।


দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ও জেলা প্রশাসন, সিলেট এবং সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় পুরো রমজান মাসব্যাপী নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত ‘রমজান বাজার’ পরিদর্শন করেন জেলা পরিষদ, সিলেট এর চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান।

 এসময় নাসির উদ্দিন খান বলেন, সিলেট নগরীর প্রতি পয়েন্টে পয়েন্টে রমজান বাজার খুলতে পারলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে। রমজান মাস জুড়ে মানুষের জনমনে স্বস্তি আসবে।’ তিনি রমজান বাজার ঘুরে এসব কথা বলেন। তিনি দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের জন্য এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন।

এসময় উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জনাব তাহমিন আহমদ ও সিনিয়র সহ-সভাপতি মো. এমদাদ হোসেন। আরও উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক খন্দকার ইসরার আহমদ রকী, দেবাংশু দাস, শান্ত দেব, মোঃ মাহবুবুল হাফিজ চৌধুরী মুসফিক, সিলেট চেম্বারের সাবেক পরিচালক শমশের জামাল, ক্রিয়েটিভ কন্সট্রাকশন এর স্বত্তাধিকারী নাফিস শামস্ তিয়াশ, লার্জ ফার্মার পরিচালক ফুয়াদ মোঃ খায়রুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ১২ মার্চ থেকে পুরো রমজান মাসব্যাপী সিলেটের জনসাধারণের জন্য আলিয়া মাদ্রাসা মাঠে দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগকে খোলা হয় ন্যায্যমূল্যের ‘রমজান বাজার’। যেখান থেকে ক্রেতাগণ চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, মসলা সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য কিনতে পারেন স্বল্পমূল্যে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক