জৈন্তাপুরে কালবৈশাখী ঝড়, সাথে প্রচন্ড শিলাবৃষ্টি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে কালবৈশাখী ঝড়, সাথে প্রচন্ড শিলাবৃষ্টি

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৩/২০২৪ ১১:০৫:১০ পূর্বাহ্ন

জৈন্তাপুরে কালবৈশাখী ঝড়, সাথে প্রচন্ড শিলাবৃষ্টি

ছবি : নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ের সাথে প্রচন্ড ভারী শিলাবৃষ্টি হয়েছে। হঠাৎ করে শুরু হওয়া শিলাবৃষ্টির কারণে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করতে দেখা গেছে।

মার্চ মাসের শেষ রাতে রাত আনুমানিক সাড়ে নয় ঘটিকায় উত্তরপূর্ব কোন আধার করে হঠাৎ দমকা হাওয়া বইতে শুরু করে।

এ সময় উপজেলার বিভিন্ন হাট বাজারে খোলা আকাশের নিচে বসা দোকানপাট সব নিরাপদ স্হানে চলে যায়। পরে ঘন্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বাতাসের সাথে শুরু হয় বজ্র্যবৃষ্টি। বৃষ্টি শুরুর সাথে সাথে উপজেলাবাসী কিছুটা স্বস্তি অনুভব করতে থাকলে মিনিট পাঁচেক পার শুরু হয় প্রচন্ড ভারী শিলাবৃষ্টি।

এ সময় টিনের চালে বিকট শব্দে শিলার আওয়াজে আতংক বিরাজ করে মানুষের মাঝে। একেকটা শিলা নুড়ি পাথর থেকে শুরু করে সিঙ্গেলস পাথরের সাইজের বড় বড় শিলা।

এ সময় অনেককে ফেইসবুকে লাইভ করতে দেখা গেছে। কেউ কেউ অন্ধকার ঘরে শিলার প্রচণ্ড আওয়াজ লাইভে সম্প্রচার করতে দেখা যায়। তবে শিলাবৃষ্টির কারণে কোথাও কোন হতাহতের ঘটনার খবর তাৎক্ষণিক পাওয়া যায় নি।

রবিবার রাতের কালবৈশাখীর সাথে ভারী শিলাবৃষ্টি এই মৌসুমে প্রথম। এদিকে ভারী শিলাবৃষ্টির কারণে উপজেলার কৃষকদের মাঝে দেখা দিয়েছে দুঃচিন্তা। বিশেষ করে ভারি শিলা পড়ার কারণে উঠতি বোরো চাষিরা শঙ্কায় আছেন। বিশেষ করে চলতি মৌসুমে ভূট্টার আবাদকারী ও ঝিঙ্গা, চিচিঙ্গা, ঢেঁড়স চাষীরা ভারী শিলাবৃষ্টি হওয়ায় কিছুটা দুঃশ্চিন্তায় রয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ১১:০০ অবধি আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলেও বিদ্যুৎ সংযোগ সচল হয়নি।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক