সিলেটে শিলাবৃষ্টি: আকার ছিলো বিশাল, ভেঙ্গেছে গাড়ির গ্লাস
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

সিলেটে শিলাবৃষ্টি: আকার ছিলো বিশাল, ভেঙ্গেছে গাড়ির গ্লাস

ধর্ম ডেস্ক

প্রকাশিত: ০১/০৪/২০২৪ ১২:২৬:৩১ অপরাহ্ন

সিলেটে শিলাবৃষ্টি: আকার ছিলো বিশাল, ভেঙ্গেছে গাড়ির গ্লাস

শিলাবৃষ্টি ও গাড়ির গ্লাস ভাঙ্গার চিত্র।


সিলেটে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সিলেটসহ জেলার বেশ কিছু এলাকায় রবিবার রাত ১০ টা থেকে ১৫ থেকে ২০ মিনিট সময় ধরে এ শিলাবৃষ্টি হয়। এত বড় শিলা পড়তে আগে দেখেননি কেউ। একেকটি শিলা বৃষ্টির আকার ছিলো বিশাল বড় বড়।

সিলেটের দক্ষিণ সুরমা লালাবাজার ইউনিয়নের বাসিন্দা আজাদ মিয়া বলেন,  রাত ১০ টার দিকে বৃষ্টির সাথে সাথে আকাশ থেকে ব্যাপকহারে শিলাবৃষ্টি পড়েছে। এতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

একই উপজেলার ব্যবসায়ী দিদার আলম বলেন, আমার জানামতে গত ১৫-২০ বছরের মধ্যে এত শিলাবৃষ্টি হওয়া আমি নিজ চোখে কখনো দেখিনি, যা আজ দেখলাম। 

এদিকে হঠাৎ করে শিলাবৃষ্টি শুরু হওয়ায় সিলেটের রাস্তায় থাকা সাধারণ মানুষ, পথচারী ও ঈদের কেনাকাটায় যাওয়া লোকজন বিপাকে পড়েন। 

সিলেট শহরের বাসিন্দা আল আমিন হোসেন জানান, ‘হঠাৎ করে শিলা পড়তে থাকায় অনেকটা ভয় পেয়ে যাই৷ সড়কের মাঝে দাঁড়াবো কোথায়৷ পরে তাড়াতাড়ি করে একটি দোকানের নিচের দাঁড়াই।  

শহরের ব্যবসায়ী রাসেল চৌধুরী বলেন, ‘আমার দোকানের সামনে অনেক শিলাবৃষ্টি  পড়ছে। আমি দোকানে বসে বসে দেখেছি। যে লোকজন শিলার বৃষ্টির কারনে দৌড়াচ্ছে নিরাপদ আশ্রয়ের জন্য।

এদিকে বেশ কয়েকটি গাড়ির সামনের গ্লাস শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। চৌহাট্টা এলাকায় পার্কিং করে রাখা সিলেট জেলা পরিষদের সদস্য সুভাষ দাসের প্রাইভেটকারে শিলা পড়ে গাড়ির পেছনে কাচ ভেঙে গেছে। 

শুধু গাড়ির গ্লাস নয় শিলাবৃষ্টির কারণে কারও কারও বাসার টিনের চালা ফুটো ও টিন উড়ে যায় এবং বাসা-বাড়ির কাচের জানালার গ্লাসও ভেঙ্গে যায় বলে জানা গেছে।

শিলাবৃষ্টির কারণে কেউ কেউ আহত হয়েছেন বলেও খবর পাওয়া যায়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক