হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি সড়কের চন্ডিছড়া বাগান এলাকায় প্রচন্ড ঝড়ে গাছপালা লণ্ডভণ্ড। এতে চন্ডি সহ উপজেলার বিভিন্ন স্থানে গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে বলে খবর পাওয়াগেছে ।
রবিবার রাত ১০টার দিকে চুনারুঘাট উপজেলায় কালবৈশাখী তাণ্ডব চলে । মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড করে গেছে শতাধিক গাছপালা। গাছপালা পরে বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ। এ সময় ঝড় ও তুমুল বৃষ্টিতে মৌসুমি ফল ও বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে কালবৈশাখী তাণ্ডব শুরু হয়। এই ঝড় স্থায়ী ছিল প্রায় ১০ মিনিট। ছোট-বড় অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। বিদ্যুৎ সঞ্চালনের তার ছিঁড়ে বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। রাস্তায় গাছ পড়ে বন্ধ ছিলো যান চলাচল। রবিবার দিবাগত গভীর রাতে কয়েকটি গাছ সাতছড়ি সড়কের চানপুরের অদূরে প্রধান সড়কে পড়ে থাকায় জনগণের পথ চলাচলে মারাত্মক সমস্যা দেখা দেয়। ওই সময়ে রাত দেড়টায় অপরাধ দমনে চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায়ের নেতৃত্বে এসআই লিটন রায় সহ একদল পুলিশ সাতছড়ি সড়কে চন্ডি এলাকায় অভিযান চালায়। এ সময় চন্ডি ও চানপুর মধ্যেবর্তী সড়কে গাছ পড়ে থাকতে দেখতে পায় অভিযানরত পুলিশ। এ অবস্থায় জনগণের পথ চলাচলে মারাত্মক সমস্যা দেখতে পেয়ে থানার ওসি হিল্লোল রায় তার নেতৃত্বে স্বেচ্ছায় এসআই লিটন রায় সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা রাস্তা থেকে গাছগুলো অপসারণ করেন। এতে করে এ রাস্তা দিয়ে জনগণের পথ চলাচল স্বাভাবিক হয়। এ সময় অনেকেই মন্তব্য করেন, জনদুর্ভোগ লাঘবে রাস্তা থেকে গাছ অপসারণ করে জনগণের বন্ধুর পরিচয় দিল এ পুলিশ সদস্যরা। এ ব্যাপারে সোমবার বিকেলে ওসি হিল্লোল রায় জানান, চুনারুঘাট উপজেলার বিশেষ অভিযানে যাওয়ার পথে সাতছড়ি সড়কের চন্ডি এলাকায় কয়েকটি গাছ উপড়ে পড়ে। গাছগুলো রাস্তায় পড়ে থাকায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, দেখে অফিসার্স ফোর্স নিয়ে রাস্তার প্রতিবন্ধকতা দূর করেছি। এছাড়াও চুনারুঘাট উপজেলার শানখলা, সাটিয়াজুরী, মিরাশি সহ উপজেলার বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝরে গাছপালা ও কয়েকটি বাড়িঘর লণ্ডভণ্ড করে। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে লোকজন তবে কেউ হতাহত হয়নি।
জৈন্তাবার্তা/এমকে




