তারুণ্যের সঙ্গে উদ্দীপ্ত সিলেটের ইফতার ও আলোচনা সভা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

তারুণ্যের সঙ্গে উদ্দীপ্ত সিলেটের ইফতার ও আলোচনা সভা

মইনুল হাসান আবির, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০২/০৪/২০২৪ ০১:০৮:৫৩ পূর্বাহ্ন

তারুণ্যের সঙ্গে উদ্দীপ্ত সিলেটের ইফতার ও আলোচনা সভা


সিলেটের অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উদ্দীপ্ত সিলেট-এর ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে ‘তারুণ্যের সঙ্গে ইফতার ও আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ এপ্রিল), নগরীর একটি অভিজাত হোটেলে সংগঠনটির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মাহির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী।

বক্তব্যে তিনি বলেন, ‘সিলেটের তরুণরা সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছে। যা সারাদেশের তরুণদের জন্য অনুকরণীয়। আমরা প্রত্যাশা করি উদ্দীপ্ত সিলেট তার ৭ম বর্ষে পদার্পণের মধ্য দিয়ে আরও মানবিক কাজে নিজে সম্পৃক্ত করবে।’

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিলেট মহানগরের সাধারণ সম্পাদক ও ‘শিক্ষার্থীদের পাশে সারা বাংলা’ সংগঠনের সভাপতি রাশেদ নেওয়াজ, মোহনা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি শাহ রাকিবুল হাসান রাফি, ক্লিন সিটি সিলেটের সভাপতি নাজিব আহমদ অপু, তরুণ কবি জেনারুল ইসলাম, প্রথম আলো বন্ধুসভা এমসি কলেজের সভাপতি সুমন মিয়া, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের ছাত্র বিষয়ক সম্পাদক চৌধুরী অমিত হাসান রকি, মুরারিচাঁদ কবিতা পরিষদের সাধারণ সম্পাদক মইনুল হাসান আবির, মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের সভাপতি মনসুরুজ্জামান শেখ ইমন, উদ্দীপ্ত সিলেটের বীর মোজাহিদ, সাব্বির হোসেন, আহমেদ জুয়েল প্রমুখ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক