বেপরোয়া গতিতে মোড় নিতে গিয়ে সাদাপাথর পরিবহন উল্টে আহত ২০
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

বেপরোয়া গতিতে মোড় নিতে গিয়ে সাদাপাথর পরিবহন উল্টে আহত ২০

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৪/২০২৪ ০৩:৩৩:১৬ পূর্বাহ্ন

বেপরোয়া গতিতে মোড় নিতে গিয়ে সাদাপাথর পরিবহন উল্টে আহত ২০


সিলেটে সাদাপাথর নামক যাত্রীবাহী বাস উল্টে অন্তত বিশ যাত্রী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার (০২ এপ্রিল) বেলা ১টার দিকে সিলেটের ভোলাগঞ্জ সড়কে সদর উপজেলার ধোপাগুল নানাবুড়ার সাইট নামক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সাদাপাথর নামের যাত্রীবাহী বাসটি অন্তত বিশ যাত্রী নিয়ে ভোলাগঞ্জ সাদাপাথর থেকে নগরীর আম্বরখানার উদ্দেশে রওনা হয়। পথে ধোপাগুল পয়েন্ট পার হয়ে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। দুর্ঘটনায় অন্তত অর্ধশত যাত্রী আহত হয়েছেন। এসময় ৯৯৯-এ ফোন দেওয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। 

স্থানীয়রা বেশ কয়েকজন আহত যাত্রীদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে পুলিশ এসে বাকিদের উদ্ধার করে।

সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. নুনু মিয়া জানান, সাদা পাথর নামক বাস উল্টে বাসটিতে থাকা সব যাত্রী আহত হয়েছেন। ভোলাগঞ্জ সড়কে সদর উপজেলার ধোপাগুল এলাকায় একটি ব্রিজের কাছে অতিরিক্ত গতিতে মোড় নিতে গিয়ে বাসটি উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠায়। এর আগে বাকিদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছেন। ঘটনার পর থেকে বাস চালক পলাতক রয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক