সিলেটে কিশোরী ধর্ষণ মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

সিলেটে কিশোরী ধর্ষণ মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০২/০৪/২০২৪ ০৫:০১:৪৯ পূর্বাহ্ন

সিলেটে কিশোরী ধর্ষণ মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার


সিলেটে কিশোরীকে আটকে রেখে দিনের পর দিন ধর্ষণ মামলার প্রধান আসামী স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুস সালাম (৪০) কে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

আব্দুস সালাম নগরীর লালাদিঘির পার এলাকার আব্দুর রহিমের ছেলে এবং ১১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।।

তাকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা থেকে আটক করা হয়েছে বলে আজ দুপুরে র‍্যাব ৯ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন র‍্যাব ৯ এর অধিনায়ক মো. মোমিনুল হক।

তিনি বলেন, ভুক্তভোগী কিশোরীর মা মামলা দায়ের করার পর আসামীদের ধরতে অভিযানে নামে র‍্যাব ৯। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতরাত ২ টায় সিলেটের গোলাপগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে প্রধান আসামি আব্দুস সালামকে গ্রেফতার করা হয়।

অন্যান্য পলাতক আসামিদেরকেও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে এবং গ্রেপ্তার সালামের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক