নাইট ক্লাবে আগুন লেগে ২৯ জনের মৃত্যু
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

নাইট ক্লাবে আগুন লেগে ২৯ জনের মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৪/২০২৪ ১১:১৪:০০ পূর্বাহ্ন

নাইট ক্লাবে আগুন লেগে ২৯ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত


তুরস্কের ইস্তাম্বুলের একটি নাইট ক্লাবে আগুন লেগে ২৯ জনের মৃত্যু হয়েছে। এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন মানুষ। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, মঙ্গলবার (২ এপ্রিল) দিনের বেলা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ওই সময় নাইট ক্লাবটি খোলা ছিল না। সেখান সংস্কার কাজ চলছিল।

ইস্তাম্বুলের গায়রেত্তেপেতে অবস্থিত নাইট ক্লাবটি একটি ১৬ তলা আবাসিক ভবনের বেজমেন্টে ছিল। ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুল জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। যারা নিহত হয়েছেন তারা সংস্কার কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে।

আগুনে দগ্ধ অন্তত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইস্তাম্বুলের গভর্নর অফিস। মাইক্রো ব্লগিং সাইট এক্সে ইস্তাম্বুল ফায়ার বিভাগের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, দমকলকর্মীরা একাধিক ফায়ার ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। এছাড়া ধোঁয়ায় আচ্ছন্ন ভবনটির পাশে দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স।

ওই সময় অন্তত একজন ব্যক্তিকে ধ্বংসস্তূপ থেকে বের করে নিয়ে আসতে দেখা যায়। ইস্তাম্বুলের মেয়র ইকরিম ইমামগোলো এক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়ে বলেছেন, “যারা পরিবার-পরিজনকে হারিয়েছেন তাদের ওপর আল্লাহ দয়া করুক। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আমি।”

মেয়র ইমামগোলো জানিয়েছেন, ভবনটির নিরাপত্তা নিরূপণে এখন সেখানে কাজ চলছে। প্রাথমিকভাবে এই অগ্নিকাণ্ডে ১৫ জনের মৃত্যুর কথা জানানো হয়। পরবর্তীতে জানানো হয় ভয়াবহ এ অগ্নি দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে কিনা এ ব্যাপারে কিছু জানানো হয়নি।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার