সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রিকশাচালক নিহত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৪/২০২৪ ১২:৫১:০০ অপরাহ্ন

সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

ছবি: সংগৃহীত


সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মনাই মিয়া (৩৫) নামে একজন রিকশাচালক খুন হয়েছেন।

মঙ্গলবার ( ২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনাই মিয়া উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের পুর্ব যুধিষ্ঠিপুর গ্রামের বুরকান আলীর পুত্র।

স্থানীয়রা জানান, রাতে মনাই মিয়া তার রিকশা দিয়ে একটি ট্রিপ নিয়ে বাঘমারা গ্রামে গেলে দুর্বৃত্তদের অতর্কিত হামলার শিকার হন। দুর্বৃত্তরা ছুরি দিয়ে তার পেটে আঘাত করলে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।  স্থানীয়রা ফেঞ্চুগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। প্রাথমিক ভাবে জানতে পেরেছি ভিকটিম একজন রিকশা চালক। তিনি ট্রিপ নিয়ে বাঘমারায় এসেছিলেন। দুর্বৃত্তদের হামলার শিকার হন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা খোঁজ নিচ্ছি।’  লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত করা হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক