দক্ষিণ সুরমায় কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্টের নগদ অর্থ বিতরণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমায় কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্টের নগদ অর্থ বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৩/০৪/২০২৪ ০২:৫৬:৪৯ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমায় কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্টের নগদ অর্থ বিতরণ

দক্ষিণ সুরমায় কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্টের নগদ অর্থ বিতরণ।


পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে দক্ষিণ সুরমায় কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

 মঙ্গলবার (২ এপ্রিল) সকালে দক্ষিণ সুরমার রেঙ্গা হাজীগঞ্জ কিন্ডম পাটি সেন্টার, মোগলাবাজার রেবতীরমণ সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠ ও হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মাঠে পৃথক পৃথক ৩ টি স্থানে হাদিয়া স্বরুপ নগদ অর্থ বিতরণ করা হয়।

ট্রাস্টের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাব উদ্দিন শিহাব মামার পরিচালনায় উপস্থিত ছিলেন, মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্টের সম্মানিত সহ সভাপতি অধ্যাপক মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম দারা, কার্যনির্বাহী সদস্য সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, হারুনুর রশিদ হিরন, বিশিষ্ট প্রবীণ মুরুব্বি  পংকি মিয়া মেম্বার, রোটাঃ নিজাম উদ্দিন, তরুণ সমাজ সেবক রায়হান উদ্দিন আহমদ, ফখরুল ইসলাম, রুহুল ইসলাম মেম্বার, মইনুল হক মেম্বার,হাসেম কাপ্তান,নাহিয়ান ইবনে কাপ্তান, শাকিল মাহমুদ মইন, আরিফ আহমদ, মিছবাহ উদ্দিন, প্রমুখ।

পৃথক পৃথক অনুষ্ঠানে দক্ষিণ সুরমার কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি ও দানশীল ব্যক্তিত্ব আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেনের অর্থায়নে পরিচালিত মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে মোগলাবাজার ইউনিয়নের ১.২.৩.৪.৫.৬.৭.৯. ও দাউদপুর ইউনিয়নের ১. ও ২ নম্বর ওয়ার্ডের ১২শত অসহায় হতদরিদ্র দিনমজুর পরিবারের মধ্যে হাদিয়া স্বরূপ জনপ্রতি ৬০০টাকা করে সর্বমোট সাত লক্ষ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক