সিলেটে সালিশ বৈঠক চলাকালে রিকশাচালক খুন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

সিলেটে সালিশ বৈঠক চলাকালে রিকশাচালক খুন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৪/২০২৪ ১২:৪০:০১ অপরাহ্ন

সিলেটে সালিশ বৈঠক চলাকালে রিকশাচালক খুন

প্রতিকী ছবি


সিলেটের ফেঞ্চুগঞ্জে সালিশ বৈঠক চলাকালে ছুরিকাঘাতে মনাই মিয়া (৩৫) নামে এক রিকশাচালক খুন হয়েছেন।

২ এপ্রিল মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মনাই মিয়া উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের পূর্ব যুধিষ্ঠিপুর গ্রামের বোরহান মিয়ার ছেলে।

ঘটনাটির খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঘমারা গ্রামের কালাম মিয়ার কাছে নিহতের শালিকা বিয়ে দিয়েছিলেন। দেড় বছর আগে তাদের ছাড়াছাড়িও হয়ে যায়। এ নিয়ে আদালতে মামলাও চলছে। এ বিষয়ে মঙ্গলবার (২ এপ্রিল) রাতে ঘটনাস্থলে সালিশ বসেছিল। সালিশের এক পর্যায়ে উঠানের বাইরে এসে কালাম মিয়ার ভাই বেলাই মিয়া মনাই মিয়াকে চাকু দিয়ে আঘাত করেন। পেটে চাকুর আঘাতে গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন মনাই মিয়া।ছুরিকাঘাত করার পর বেলাই মিয়া পালিয়ে যায়। ঘটনাস্থলে মনাই মিয়া মারা যান। স্থানীয়রা ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক বিধান সরকার জানান, ভিকটিম আগেই মারা গেছেন। হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। ছুরিকাঘাতে ভিকটিমের তলপেট কেটে নাড়ি বেরিয়ে গেছে।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ হত্যাকারীকে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক