গোলাপগঞ্জে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন এমপি নাহিদ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন এমপি নাহিদ

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৪/২০২৪ ০৪:০২:১৬ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন এমপি নাহিদ

গোলাপগঞ্জে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন এমপি নাহিদ।


শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ গোলাপগঞ্জের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।

বুধবার সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের পাঁচমাইল বাগরখলা, হাজিপুর, পৌর এলাকার ০৪নং ওয়ার্ডের কামার গ্রামসহ বিভিন্ন ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে খোঁজ খবর নেন।

শুকনা হাজিপুরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ বাড়ীগুলো পরিদর্শন শেষে তিনি বলেন শিলা বৃষ্টিতে যে পরিমান ক্ষতি হয়েছে তা নজির বিহীন। আমার ৮০ বছর বয়সে শিলা বৃষ্টিতে এমন ক্ষয়ক্ষতি কখনো দেখিনি। কয়েক হাজার ঘরের টিন নষ্ট হয়ে যাওয়ায় হাজার হাজার মানুষ অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে রয়েছেন। আমি ঘটনার পরপরই খোঁজ খবর নিয়েছি। ক্ষয় ক্ষতির বিষয়টি আমি উর্ধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করেছি। যে পরিমান ক্ষতি হয়েছে তা কাঠিয়ে উঠতে সকলের সহযোগীতার প্রয়োজন রয়েছে। সরকারি সহায়তা প্রদানের লক্ষ্যে তালিকা তৈরি করা হচ্ছে, এ ক্ষেত্রে সমাজের বিত্তবান ও প্রবাসীরা এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান।

এসময় এমপি নাহিদের সঙ্গে ছিলেন গোলাপগঞ্জ পৌসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, পৌর কাউন্সিলর এম ফজলুল আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার জহির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর ফখর, আওয়ামীলীগ নেতা, আলিম উদ্দিন বাবলু, ইসমাইল আলী, নুরুল আলম, বদরুল ইসলাম, শাহাব উদ্দিন, ফখরুল ইসলাম, কৃষকলীগ নেতা আনোয়ার সোনা, যুবলীগের মনিরুল হক পিনু, পরিবহন শ্রমিক নেতা আব্দুর রহিম লিলু, আজমল হোসেন মেম্বার প্রমুখ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক