জৈন্তাপুরে সর্বজনীন পেনশন স্কিম সেবা ডেস্কের শুভ উদ্বোধন।
জৈন্তাপুরে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক গৃহীত মানুষের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিতে ও জীবনমান উন্নয়নে সর্বজনীন পেনশন স্কিম সেবা ডেস্কের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩রা এপ্রিল) দূপুর ২:০০ ঘটিকায় উপজেলা প্রশাসন জৈন্তাপুর আয়োজিত এই সেবা ডেস্কের শুভ উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে সেবা গ্রাহকদের উদ্দেশ্যে ইউএনও রুমাইয়া বলেন, সরকার কর্তৃক গৃহীত সর্বজনীন পেনশন স্কিম মানুষের ভবিষ্যৎ নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে সহায়ক হবে।
অনেক উন্নত দেশে এই পেনশম স্কীম সেবা থাকলেও বর্তমান সরকার এই যুগান্তকারী পদক্ষেপ চালু করেছে। এই পেনশম স্কীম সেবায় বাংলাদেশী নাগরিক হিসেবে ১৮ থেকে ৫০ বছর বয়সীরা বিভিন্ন ক্যাটাগরীতে পেনশন স্কীমে রেজিষ্ট্রেশন করতে পারবেন।
চারটি ক্যাটাগরীর মধ্যে বিদেশে অবস্থানরত প্রবাসীরা প্রবাস পেনশন স্কিম সেবা নিতে পারবেন। বেসরকারি প্রতিষ্ঠানের মালিক কর্মচারীদের জন্য রয়েছ প্রগতি পেনশন স্কিম তাছাড়া স্ব কর্মে নিয়োজিত ব্যাক্তি যেমন কৃষক, রিকশাচালক, শ্রমিক, জেলে গৃহিণীরা সুরক্ষা পেনশন স্কিম সেবার আওতায় আসতে পারেন। সর্বশেষ সমতা পেনশন স্কিম যেখানে দেশের দারিদ্র্য সীমার নিচে থাকা জনগোষ্ঠীর যাদের বার্ষিক স্বল্প আয় মাসিক ১ হাজার টাকা জমার মধ্যে ৫০০ টাকা দিবে সরকার। পেনশন স্কিমের মাসিক টাকা সরাসরি ব্যাংকের মাধ্যমের পাশাপাশি অনলাইন ব্যাকিংএর মাধ্যমেও পরিশোধ করা যাবে।
এ সময় তিনি আরো বলেন, বুধবার (৩ এপ্রিল) থেকে জৈন্তাপুর উপজেলার সর্বসাধারণের সুবিধার জন্য এই পেনশন স্কীম সেবা ডেস্কে এসে সরাসরি রেজিষ্ট্রেশন করতে পারবেন। অল্প কয়েকদিনের মধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে এই সেবা চালু করা হবে বলে তিনি জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফাতেমা তুজ জোহরা সানিয়া, ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ৫ নং ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ, ৬ নং চিকনাগোল ইউনিয়নের চেয়ারম্যান কামারুজ্জামান চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ কে আজাদ ভুঁইয়া, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম সহ উদ্যোগতা ও সেবাগ্রহীতা সহ অন্যান্যরা। এ সময় সর্বজনীন পেনশন স্কিম সেবা নিতে আসা ১৫ জন গ্রহীতা পেনশন স্কিমে বিভিন্ন ক্যাটাগরিতে রেজিষ্ট্রেশন করেন।
জৈন্তাবার্তা/জেএ




