মার্চ মাসে সিলেটে ৩৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৪২
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

মার্চ মাসে সিলেটে ৩৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৪২

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৩/০৪/২০২৪ ০৫:০৭:৫৬ পূর্বাহ্ন

মার্চ মাসে সিলেটে ৩৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৪২

সিলেট মার্চ মাসে ঘটে যাওয় দুর্ঘটনার চিত্র।


জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা কিছুটা কমলেও মার্চ মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা অনেক বেড়েছে। এ মাসে সিলেট বিভাগে ৩৬টি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে ৪২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৮ জন।

এ প্রতিবেদন প্রকাশ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের সিলেট বিভাগীয় কমিটি।

প্রতিবেদনে উল্লেখ করে বলা হয়, মার্চ মাসে সিলেট বিভাগে ৩৬টি সড়ক দুর্ঘটনায় ৪২ জন নিহত ও ৯৮ জন আহত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় সবচেয়ে বেশি ১৫টি সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। সিলেট-তামাবিল সড়কেই ৪টি দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এছাড়া সুনামগঞ্জ জেলায় ৮টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৭টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, ৫টি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, ২টি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মার্চ মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১৩ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৮ জন সিএনজি লেগুনা চালক ও যাত্রী এবং ৬ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৫টি দুর্ঘটনায় ৬ জন ও মুখোমুখি সংঘর্ষে ৯টি দুর্ঘটনায় ১৭ জন, গাছ ও বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় ৫টি দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এছাড়া মার্চ মাসে নিহত ৪২ জনের মধ্যে ২৮ জন পুরুষ, ৯ জন মহিলা ও ৫ জন শিশু রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে সিলেট বিভাগে ২৫টি দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছিলেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক