ফাইল ছবি
অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে শিলাবৃষ্টির তান্ডবে লন্ডভন্ড হয়ে গেছে সিলেটে। শিলা খন্ডের টুকরোর বিশালতা নিয়ে ছড়িয়ে রয়েছে আতংক। ঝড়ো হ্ওায়ার সাথে শিলাবৃষ্টির এমন ভয়াবহতায় সিলেটে ব্যাপক হারে ঝাঝরা হয়েছে টিনের ঘর। হিসেব করলে ঘরের টিনে ক্ষতি হয়নি এমন ঘরের সংখ্যা নেহাত মাত্র।
এতে করে টিনের বাজার এখন সিলেটের হট কেক। এরমধ্যে সিলেট অঞ্চরে আবারও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ভাবে ঝড়ো হাওয়া বইতে পারে এমনটাই জােিয়ছে সংস্থাটি। সে ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চল অর্থাৎ দেশের উত্তর-পূর্বাঞ্চলে হতে পারে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি অথবা শিলা বৃষ্টি।
এ বিষয়ে সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন, সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। সাধারণত মার্চ, এপ্রিল ও মে মাসের যেকোন সময় শিলাবৃষ্টি হতে পারে। মার্চ থেকে মে পর্যন্ত প্রাক মৌসুম বলা হয় বলেও জানান তিনি।
এ মৌসুমে সিলেট অঞ্চলে যে ধরনের কালবৈশাখী হয় সেসব কাল বৈশাখী চারটি জিনিস অন্তর্ভুক্ত থাকে, সেগুলো হল শিলা, বৃষ্টি, অস্থায়ীভাবে দমকা হাওয়া বজ্রপাত। এই তিন মাসে গুলিতে পশ্চিম আকাশে মেঘের রঙ কালো দেখলেই আমাদের ধরে নিতে হবে এই চারটি জিনিসই হতে পারে।
জৈন্তাবার্তা/জেএ




