বানিয়াচংয়ে নিরাপদ খাদ্য ব্যাবস্থাপনা সমন্বয় কমিটির সভা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে নিরাপদ খাদ্য ব্যাবস্থাপনা সমন্বয় কমিটির সভা

আকিকুর রহমান রুমন, বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৪/২০২৪ ১২:১৫:৩৬ অপরাহ্ন

বানিয়াচংয়ে নিরাপদ খাদ্য ব্যাবস্থাপনা সমন্বয় কমিটির সভা

ছবি : নিজস্ব


হবিগঞ্জের বানিয়াচংয়ে নিরাপদ খাদ্য বিষয়ে অবহিতকরণ কর্মসূচি ও নিরাপদ খাদ্য ব্যাবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

"জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য" এই শ্লোগান কে সামনে রেখে  কৃত্রিম রঙ,ফরমালিন, ও কীটনাশকের অপব্যবহারের ক্ষতিকর দিক নিয়ে জনপ্রতিনিধি ও ব্যাবসায়ীদের নিয়ে অবহিতকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে নিরাপদ খাদ্য  ব্যাবস্থাপনা সমন্বয় কমিটির সদস্যদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়।

বুধবার ( ৩ এপ্রিল ) সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।

হবিগঞ্জ জেলার নিরাপদ খাদ্য অফিসার মোঃ শাকিব হোসাইনের সঞ্চালনায় এ সময় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সচিব মো:আখতার মামুন। 

এ সময় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, আনোয়ার হোসেন, সাদিকুর রহমান,শেখ মিজান, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, স্যানিটারি ইন্সপেক্টর সঞ্জয় রায়, ইউপি সদস্য মামুন মিয়া, তকলিছ মিয়া, ব্যাবসায়ী যিশু দেব,মুবাশ্বির লস্কর,কামাল আহমেদ প্রমুখ। 

সভায় বিভিন্ন বক্তারা ব্যাবসায়ীদের প্রতি  ভোক্তাদের কাছে নিরাপদ খাদ্য বিক্রয়ের জন্য আহবান জানান।  ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রয় না করে প্রয়োজনে তা ফেলে দিয়ে হলেও ভোক্তাদের নিরাপদ রাখার আহবান জানানো হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার